× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষায় নকল করে ধরা খেলেন শ্রদ্ধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৩ ২০:৩৭ পিএম

পরীক্ষায় নকল করে ধরা খেলেন শ্রদ্ধা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। গত ৮ মার্চ রণবীর কাপুরের সাথে জুটিবেঁধে অভিনয় করা সিনেমা ‘তু ঝুটি মে মাক্কার’ মুক্তি পেয়েছে। এরই মধ্যে ছবিটি দারুণ সাফল্য পাচ্ছে। তবে শ্রদ্ধা এক গোপন খবর জানিয়ে আবারও এলেন আলোচনায়। সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, একবার পরীক্ষায় নকল করে শিক্ষকের কাছে ধরা খেয়েছিলেন। 

এনডিটিভি গুড টাইমসে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা বলেন, ‘প্রত্যেকেই জীবনে কিছু অদ্ভুত ভুল করে থাকে। আমার জীবনেও এমনটা ঘটেছিল। একবার ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও নকল করার ভাবনা মাথায় এসেছিল।’

অভিনেত্রী আরও বলেন, ‘পূর্বপরিকল্পনা মতো আমি জামার ভেতর নকল গুজে পরীক্ষার হলে যাই। ভাবলাম সেই পরীক্ষায় আমি ভালো মার্কস পাব। ভালোমতোই সবকিছু আগাচ্ছিল। কিন্তু হুট করে আবিষ্কার করি, স্যার আমার সামনে দাঁড়িয়ে আছেন।’

সেসময় শ্রদ্ধা বেশ ঘাবড়ে যান। স্যারও ঘটনা বুঝতে পেরে তেলে-বেগুনে জ্বলে ওঠেন। তিনি চিৎকার করে ওঠেন, ‘শ্রদ্ধা তুমি কী করছ!’ পরে ‘এক ভিলেন’ খ্যাত অভিনেত্রীর কাছ থেকে পরীক্ষার খাতা কেড়ে নেওয়া হয়।

শ্রদ্ধার এমন অকপট সত্যি কথা দারুণ পছন্দ করেছে নেটিজেনরা। অনেকেই বলছেন, ভালো মনের মানুষ হওয়াতেই শ্রদ্ধা এমন কথা প্রকাশ্যে সবাইকে জানাতে পেরেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা