× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসম প্রেমে জেনিফার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৩:২৯ পিএম

অসম প্রেমে জেনিফার

প্রেম কখন কার জীবনে আসে তা বোঝা মুশকিল। ঠিক যেমনটা ঘটেছে হলিউড তারকা অভিনেত্রী জেনিফার লরেন্সের ক্ষেত্রে। এক অসম প্রেমে জড়িয়ে পড়েছেন তিনি। তবে বাস্তবে নয়। আসন্ন সিনেমা ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায় তাকে এমন অসম প্রেমে দেখা যাবে। জেনে স্টুপিনিস্কির পরিচালনায় চলতি বছরের জুনের ২২ তারিখে সিনেমাটি মুক্তি পাবে। 

সিনেমাটিতে ম্যাডি চরিত্রে অভিনয় করবেন লরেন্স। যে তার ছোটবেলার বাড়ি বাঁচাতে গিয়ে ১৯ বছরের এক তরুণের প্রেমে পড়েন। তার প্রমিক একটু অন্তর্মুখী স্বভাবের হওয়ায় বেশ বিপাকে পড়ে যান তিনি। পরে তাদের এমন প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায় কি না, তা নিয়ে এগিয়ে যায় কমেডি ঘরানার সিনেমাটির গল্প। 

এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। দর্শক তা দেখে প্রশংসা করেছে। এখন সিনেমা মুক্তির পর কেমন সাড়া ফেলে তা সময় বলবে। 

ছবিতে জেনিফার লরেন্স ছাড়াও আরও অভিনয় করেছেন নাটালি মোরেলস, এন্ড্রু বাথ, লরা বেনেত্তি প্রমুখ। সিনেমাটি ২২ জুন ভারতেও মুক্তি পাচ্ছে। গতকাল বেশকিছু ভারতীয় গণমাধ্যম ফলাও করে এমন সংবাদ প্রচার করেছে। 

এদিকে নারীর অধিকার নিয়ে সব সময় সরব জেনিফার লরেন্স। সিনে ইন্ডাস্ট্রিতে নারীর পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিভিন্ন সময় বিস্ফোরক মন্তব্য করেছেন এ অভিনেত্রী। গত বছর ভ্যানিটি ফেয়ার প্রতিবেদন প্রকাশ করেছিল যে জেনিফারকে ‘ডোন্ট লুক আপ’ সিনেমার জন্য ২৫ মিলিয়ন এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে ৩০ মিলিয়ন দেওয়া হয়েছিল। সেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জেনিফার তখন বলেছিলেন, ‘হ্যাঁ, আমিও দেখেছি। দেখুন, লিও আমার চেয়ে বেশি বক্স অফিস হিট নিয়ে এসেছে। আমি অত্যন্ত ভাগ্যবান এবং আমার চুক্তিতে খুশি। কিন্তু অন্যান্য পরিস্থিতিতে আমি যা দেখেছি এবং আমি নিশ্চিত যে কর্মক্ষেত্রের অন্য মহিলারাও দেখেছেন, সমান বেতনের বিষয়ে অনুসন্ধান করা অত্যন্ত অস্বস্তিকর। যদি আপনি এমন কিছু নিয়ে প্রশ্ন করেন যা অসম বলে মনে হয়, আপনাকে বলা হবে এটি লিঙ্গবৈষম্য নয়। কিন্তু তারা আপনাকে বলতে পারবে না যে এটি ঠিক কী!’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা