× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিল সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ১৩:১৯ পিএম

তামিল সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। যদিও এ তারকা ক্যারিয়ার শুরু করেছিলেন তামিল সিনেমা দিয়ে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও বিপুল জনপ্রিয়তা তার। এই ইন্ডাস্ট্রিতে তিনি তার অভিনয় প্রতিভার জানান দিয়েছিলেন। এবার জানা গেল, সেই তামিল ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হয়েছেন ইলিয়ানা। 

কিছুদিন আগে একটি তামিল সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন এ অভিনেত্রী। সে জন্য মোটা অংকের টাকা অগ্রিম নিয়েছিলেন তিনি। কিন্তু পরে সে ছবিতে আর অভিনয় করবেন না বলে নির্মাতাকে জানান তিনি। তবে এতে কোনো সমস্য ছিল না, যদি তিনি অগ্রিম টাকা ফেরত দিয়ে দিতেন। জানা যায়, তিনি সেই টাকা জমা দিতে অস্বীকৃতি জানান। এমন পরিস্থিতিতে ছবিটির নির্মাতা থানায় অভিযোগ করেন। পাশাপাশি তামিল ফিল্ম সোসাইটিতে আরও একটি অভিযোগ করেন। এরই ফলে তামিল সিনেমায় তাকে নিষিদ্ধ করা হলো। 

এদিকে গত মাসে বেশ বড় ধরনের শারীরিক জটিলতায় পড়েছিলেন ইলিয়ানা। শরীরে হঠাৎ পানির পরিমাণ কমে যাওয়া ইলিয়ানাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তিন বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেওয়া হয় তাকে। অসুস্থ অভিনেত্রী হাসপাতালের বিছানায় শুয়ে সেই খবর দিয়েছিলেন নিজেই। 

সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানা থেকে নিজের ছবি শেয়ার করে নিয়েছিলেন ইলিয়ানা। সেখানে দেখা গিয়েছিল, তার হাতে ব্যান্ডেজ, স্যালাইন দেওয়া হচ্ছে অভিনেত্রীকে। নিজের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছিলেন, ‘গত কয়েকদিনে যারা আমার খোঁজ নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, সবাইকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ।’ সর্বশেষ তথ্যমতে, এখন অনেকটাই সুস্থ আছেন ইলিয়ানা। 

‘বরফি’ ছবিতে বাঙালি কন্যার অভিনয় করে নজর কেড়েছিলেন ইলিয়ানা। শ্রুতির চরিত্রে তার অভিনয়, চোখের ভাষা, সৌন্দর্য্য সবই নজর কেড়েছিল দর্শকদের।

তবে এরপর একাধিক ছবিতে অভিনয় করলেও তেমন নজর কাড়তে পারেননি ইলিয়ানা। তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের সাফল্য পেয়েছেন এই সুন্দরী অভিনেত্রী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা