× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে জারসনের নতুন নাটক ‘বন্ধু তোরা কই’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:০৩ পিএম

আসছে জারসনের নতুন নাটক ‘বন্ধু তোরা কই’

নতুন নির্মাতা জারসন বমের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য নাটক ‘বন্ধু তোরা কই’।  সম্প্রতি যে নাটকের শুটিং হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি এলাকার ক্যাম্পাস ও হলসহ  বিভিন্ন স্পটে। 

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরভ, নিহাল, প্রিয়মসহ অনেকেই। পরিচালক জানান, ‘বন্ধু তোরা কই’ গল্পটি  নির্মাণ করেছি ঢাকা ভার্সিটি লাইফের একটি বন্ধুত্বের গল্পের ওপর ভিত্তি করে। চার-পাঁচ বছর একসঙ্গে থাকার পর বন্ধুত্ব থেকে যায়। কিন্তু বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আর ফিরে পাওয়া যায় না। ঠিক এমন গল্পের আলোকেই নির্মিত হয়েছে নাটকটি। ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য এই নাটকে রয়েছে একটি গান।  

যেটি  শিগগিরই মুক্তি পাবে এজেট  মাল্টিমিডিয়া  নামের একটি নতুন ইউটিউব চ্যানেলে। পরিচালক আরও জানান, নতুন নির্মাতা হিসেবে এতটুকুই বলব, ‘আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে। কিছু বিশেষ কাজ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ্‌।’  

প্রবা/টিএম/ এসআর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা