× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করে যা বললেন সিয়াম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২২:০২ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৩ ২২:০৮ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করে যা বললেন সিয়াম

ছোট্ট ক্যারিয়ার। তবে মুগ্ধতা ছড়িয়েছেন অনেক। সিনেমায় অভিনয় করতে এসে নিজের অভিনয় প্রতিভার বিকাশ ঘটিয়েছেন সিয়াম আহমেদ। 

দেখতে দেখতে সেরা অভিনেতা হিসেবে ঘরে তুলেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আজ ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দ্বিতীয়বারের মতো পুরস্কার নিলেন তিনি। এবার সিয়াম সেরা হয়েছেন 'মৃধা বনাম মৃধা' সিনেমার জন্য। 

পুরস্কার নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এ নায়ক। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ। 'মৃধা বনাম মৃধা' ছবির জন্য 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১'-এ সেরা অভিনেতার পুরস্কার পেলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এটি আমার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমি আমার পরিবার, আমার দর্শক, আমার সহকর্মী, আমার ইন্ডাস্ট্রির কাছে কৃতজ্ঞ।'

তিনি আরও বলেন, ''মৃধা বনাম মৃধা' আমার জন্য, আমাদের জন্য খুবই স্পেশাল একটা ছবি। ১৮ দিন শুট করেছি আমরা একসঙ্গে, এর আগে-পরে আরও কত দারুণ সময় যে কাটিয়েছি একসঙ্গে! এই সিনেমার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেককে আমার অভিবাদন। বিশেষ করে, সিনেমাটির পরিচালক রনি ভৌমিক, চিত্রনাট্যকার রায়হান খান ও আমার সহশিল্পী নোভা ফিরোজের কাছে আমি কৃতজ্ঞ।'

'আশরাফুল মৃধা এবং আশফাকুল মৃধার জন্য খুব সুন্দর একটা জার্নি ছিল এই ছবি। তারিক স্যার যদি এই পুরস্কার পেতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। আমার বিশ্বাস, ছেলের এই প্রাপ্তিতে বাবা ভীষণ খুশি হবেন। এই অ্যাওয়ার্ড তারও'- যোগ করেন সিয়াম।

ভালো কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'ভালো ভালো কাজ করে যেতে চাই, ভালো প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। দিনশেষে আপনাদের এই ভালোবাসাই আমাদের শক্তি। সবাই দোয়া করবেন আমার জন্য।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা