× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কিল হিম’ সিনেমায় অনন্তর পারিশ্রমিক ৪০ লাখ, বর্ষার ১০ লাখ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ২২:২৮ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১০:৪১ এএম

এফডিসিতে ‘কিল হিম’ ছবির মহরত অনুষ্ঠানে নায়ক অনন্ত জলিলের হাতে তুলে দেওয়া হয় ৪০ লাখ টাকার চেক। ছবি : প্রবা

এফডিসিতে ‘কিল হিম’ ছবির মহরত অনুষ্ঠানে নায়ক অনন্ত জলিলের হাতে তুলে দেওয়া হয় ৪০ লাখ টাকার চেক। ছবি : প্রবা

প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে সিনেমা করছেন বাংলাদেশের ট্রেন্ডিং সুপারস্টার অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। তাদের নিয়ে ‘সুনান মুভিজ’-এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন এম ডি ইকবাল।

অ্যাকশন ভিত্তিক এ ছবির নাম ‘কিল হিম’। 

এ ছবির জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন অনন্ত-বর্ষা? এই প্রশ্ন ছিল অনেকের। অবশেষে সেই কৌতূহলের অবসান হলো।

শনিবার (৩ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে জানা গেল, অনন্ত জলিল ‘কিল হিম’ ছবির নায়ক হিসেবে পাবেন ৪০ লাখ টাকা। তার হাতে এদিন আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক ইকবাল।

তিনি এ সময় জানান, কিল হিম’ ছবির জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নেবেন অনন্ত জলিল। নায়িকা বর্ষা পাবেন ১০ লাখ।

অনুষ্ঠানে ঢাকাই সিনেমার ইতিহাসে ৪০ লাখ টাকা পারিশ্রমিক পাওয়ার রেকর্ড এই প্রথম কোনো নায়কের, এ তথ্যও নিশ্চিত করলেন পরিচালক ইকবাল। 

কিল হিম’ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করবেন দেশের জনপ্রিয় দুই তারকা রুবেল ও মিশা সওদাগর। এতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউডের রাহুল দেবকে।

বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে।

মহরতে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও।

মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে কিল হিম’


প্রবা/এলএ /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা