প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৯:০৬ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ২১:০৮ পিএম
বিজ্ঞাপনে পুঁথিপাঠে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। সংগৃহীত
শত বছর আগেও গ্রামবাংলার মানুষের জনপ্রিয় সাংস্কৃতিক অনুষঙ্গ ছিলো পুঁথিপাঠ। সেই ঐতিহ্যকে সামনে রেখে উপমহাদেশের মানুষের কাছে পছন্দের শরবত রুহ্ আফজাকে নতুনমাত্রায় উপস্থাপন করা হয়েছে। পুঁথিপাঠে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু ও শিফা আহমেদ।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র দিকনির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেন আমিরুল মোমেনীন মানিক। সঙ্গীত পরিচালনা করেন অণু মুস্তাফিজ, চিত্রগ্রহণ করেন মাহমুদুল হাসান, সম্পাদনা ও রঙ বিন্যাসে ছিলেন আবু সাইদ খান এবং ব্যবস্থাপনায় এ ই এম বোরহান উদ্দিন।
এ বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, ‘ব্যতিক্রমী একটি কাজ করলাম। পুঁথিপাঠ যেমন শত বছরের ঐতিহ্য ঠিক তেমনি রুহ্ আফজাও। অসাধারণ লোকেশন এবং গল্পের এই পুঁথিপাঠের মধ্যদিয়ে ব্রিটিশ শাসনকাল এবং মুক্তিযুদ্ধ পরবর্তি প্রেক্ষাপটে দেশীয় হালাল শরবত রুহ্ আফজা’র উত্থানের কাহিনী উঠে এসেছে। শুধু বিজ্ঞাপনের জন্য নয়, বরং দেশীয় সংস্কৃতিকে পুনরুজ্জীবনেও ভূমিকা রাখবে এটি।’
নির্মাতা আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘হারিয়ে যাওয়া পুঁথিকে ফিরিয়ে আনতে তৈরি করা এই বিজ্ঞাপনটি। নতুন প্রজন্মের কাছে খুব উপভোগ্য হবে। ফজলুর রহমান বাবু ভাইসহ সকল কলাকুশলী হৃদয় দিয়ে কাজ করেছেন। আশা করা যায়, এটি দর্শকের হৃদয় ছুঁয়ে দেবে। দুইদিনের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন সকল প্লাটফর্মে প্রচারিত হবে বিজ্ঞাপন সিনেমা ‘পুঁথিপাঠে রুহ্ আফজা’র গল্প’।