× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী দিবসে ‘জয় বাংলা কনসার্ট'

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৫:৫৬ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৮:১৯ পিএম

নারী দিবসে ‘জয় বাংলা কনসার্ট'

সর্বশেষ ২০২০ সালে ‘জয় বাংলা, বাংলার জয়’ স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের এই গানের সঙ্গে ৫০ হাজারের বেশি দর্শকের কণ্ঠ মিলিয়ে জয় বাংলা কনসার্ট শুরু হয়েছিল। তারপর দুই বছর কেটে গেলেও করোনার কারণে আর আয়োজন করা হয়নি কনসার্টটি। আবারও ফিরল দেশপ্রেমে উজ্জীবিত গানের দারুণ এই আয়োজন। 

এবার সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলা কনসার্টটি আয়োজন করেছে। আজ বুধবার (৮ মার্চ) ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। আয়োজনের বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ।   

দুই বছর পর কনসার্ট ফিরে আসায় ব্যান্ডসংগীত ভক্তদের মনে নতুন করে আবার উত্তেজনা শুরু হয়েছে। যার উত্তাপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এবারের কনসার্টের আয়োজক ইয়াং বাংলার পক্ষ থেকে প্রতিদিনের বাংলাদেশকে জানানো হয়, ‘করোনার কারণে দুই বছর জয় বাংলা কনসার্ট বন্ধ থাকার পর আবার ফিরল। তরুণ ব্যান্ড ভক্তদের জন্য এটি অবশ্যই একটি ভালো খবর। আমরা যেহেতু তরুণদের নিয়ে কাজ করি, তাই প্রতিবছরই এই আয়োজন করার চেষ্টা করি। কিন্তু করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকায় আমরা হতাশ ছিলাম। অবশেষে দুই বছর পর ফিরছে কনসার্ট। দেশের জনপ্রিয় কিছু ব্যান্ডদল আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে গাইবে।’ 

তিনি আরও জানান, যেহেতু ৮ মার্চ নারী দিবস, তাই কনসার্টে এটিও উদযাপন করা হবে। নারীদের জন্য আলাদা কর্ণার থাকবে। দুপুর ১২টায় কনসার্টের গেট খুলে দেওয়া হবে। এর ঘণ্টাখানেক পর শুরু হবে পারফরম্যান্স। শেষ হবে রাত সাড়ে ১০টায়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে প্রতিবছর জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা। কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধের বার্তা।

এবারের জয় বাংলা কনসার্টে দেশের জনপ্রিয় মোট ৯টি দল পারফর্ম করবে। ইতোমধ্যেই ব্যান্ডদলের নাম ঘোষণার মাধ্যমে প্রচার শুরু করেছে ইয়াং বাংলা। ৯টি ব্যান্ডদলের মধ্যে রয়েছে আর্টসেল, চিরকুট, এভয়েড রাফা, লালন, কার্নিভাল, আরেকটা রক ব্যান্ড, ক্রিপটিক ফেট, নেমিসিস ও মেঘদল। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা