× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ প্রতারণার মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪০ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৯ পিএম

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি; সংগৃহীত

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি; সংগৃহীত

২০০ কোটি রুপি অর্থ প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা তাকে জিজ্ঞাসাবাদ করে।

২০০ কোটি রুপির অর্থ প্রতারণার মামলার মূল অভিযুক্ত ভারতের চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখর। তার বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। সুকেশ বর্তমানে কারাগারে আছেন।

সুকেশ ও তার স্ত্রী লীনা মারিয়া পলসহ আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের অপরাধ বিষয়ক স্পেশাল কমিশনার রবীন্দ্র সিং যাদব জানান, প্রতারণা করা অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছেন সুকেশ চন্দ্রশেখর। এর মধ্যে বেশ কয়েকজন বলিউড অভিনেত্রীকে দামি উপহার দিয়েছেন বলে আমরা জেনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্তের স্বার্থেই নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে তিনি অভিযুক্ত কি না। আরও কয়েকজন অভিনেত্রীর নাম এসেছে। এর মধ্যে জ্যাকুলিন ফার্নান্দিজকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

এর আগে এই মামলায় নোরা ও সুকেশকে একসঙ্গে তলব করেছিল দেশটির গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

তবে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে নোরা জানিয়েছেন, তিনি ২০২০ সালের ১২ ডিসেম্বরের আগে সুকেশকে চিনতেনই না। তবে সুকেশ দাবি করেন, এ মামলার দুই সপ্তাহ আগেই নোরার সঙ্গে কথা হয় তার

বিএমডব্লিউ কার উপহার পাওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি কার নিতে প্রথমে রাজি হলেও পরে সুকেশকে তা ফেরিয়ে নিতে বলেন।


প্রবা/এনএস

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা