× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবেশ নিয়ে ইংরেজি গান গাইলেন মেহরীন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৪ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:০০ পিএম

পরিবেশ নিয়ে ইংরেজি গান গাইলেন মেহরীন

শ্রোতানন্দিত গায়িকা মেহরীন। নিয়মিত গান করেন না। বিশেষ দিবস উপলক্ষে তার কণ্ঠে নতুন গানের নাগাল পান ভক্তরা। তেমনি করে বিশেষ এক আয়োজনে গান গাইলেন তিনি। ‘টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে তৈরি গানে কণ্ঠ দিলেন মেহরীন।

‘মাই হার্ট ইজ ব্রেকিং আপ লাইক দ্য মেল্টিং আইস অব দ্য রিভার/ হোয়েন আই সি দ্য ফরেস্ট ইজ বার্নিং/ হোয়েন আই সি দ্য চার্পিং অব বার্ডস আর মিসিং’- এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং।

বেলাল খানের সুর ও ওয়াহিদ শাহীনের সংগীতে পরিবেশ নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে গানটিতে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বড় মগবাজারের একটি স্টুডিতে কণ্ঠ দেন জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন।

পরিবেশ নিয়ে মেহরীনের এটিই প্রথম গাওয়া ইংরেজি গান। 

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘সম্প্রতি পৃথিবীর ফুসফুস’খ্যাত আমাজান বন পুড়ে যাওয়া ঘটনা নিয়ে আমার গানটি লেখা। গানটিতে আমি জলবায়ু পরিবর্তনের প্রভাব, বৈশ্বিক উষ্ণতা ও জীববৈচিত্র্য রক্ষার কথা বলেছি। আশা করি গানটির মাধ্যমে মানুষ পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা পালন করার বার্তাটি খুঁজে পাবে।’

সংগীতশিল্পী মেহরীন বলেন, ‘একটি ব্যতিক্রমী গানে কণ্ঠ দিলাম। পরিবেশ নিয়ে এরকম একটি ইংরেজি গান গাইতে পেরে আমি আনন্দিত। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’

বেলাল খান বলেন, ‘পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের থিম সং ‘লিভ অন আর্থ’ শিরোনামের গানটিতে সুর করতে পেরে আমি গর্বিত। ইংরেজি গানে এটি আমার প্রথম সুর করা। আশা করি গানটি শ্রোতারা গ্রহণ করবেন।’

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আয়োজনে গানটি ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট হলে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে থিম সং হিসেবে প্রচারিত হয়েছে।

উল্লেখ্য, ২০টি দেশের পরিবেশবিজ্ঞানী ও পরিবেশবিদরা এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।


প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা