× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিভোর্সের গুঞ্জনে যা বললেন নিশিতা বড়ুয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৪:২৩ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৪:৫৯ পিএম

ডিভোর্সের গুঞ্জনে যা বললেন নিশিতা বড়ুয়া

ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া। ঘটা করে ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বর দীপংকর বড়ুয়া। পেশায় ব্যাংকার। দু’জনেরই গ্রামের বাড়ি চট্টগ্রামে। পারিবারিক ভাবে সে বছরের ২৪ ফেব্রুয়ারি বিয়ে করেন তারা। বেশ সুখেই ছিলেন। 

সেই সুখের ঘরে নাকি দুঃখের সুর বেজেছে। শোনা যাচ্ছে, ভাঙনের গুঞ্জনও।

গায়িকার ঘনিষ্ট একাধিক সূত্র জানিয়েছেন, বেশ কয়েক মাস আগে নিশীতার ঝামেলা তৈরি হয় স্বামীর সঙ্গে। অনেকদিন ধরেই আলাদা থাকছেন দম্পতি। পারিবারিকভাবেও তাদের বিচ্ছেদ হয়েছে বলেও দাবি করেন অনেকে।

তবে বিষয়টি নিছক গুজব বলে উড়িয়ে দিলেন নিশিতা বড়ুয়া। তিনি বলেন, ‘হাস্যকর একটি খবর। আমরা ভালো আছি। একসঙ্গেই আছি। যারা এসব কথা রটাচ্ছে তারা আমাদের ক্ষতি চায়। এজন্য মনগড়া তথ্য ছড়াচ্ছে।’

তিনি আরও বলেন, ‘লোকে তো এখন সব ফেসবুকে দেখতে চায়। হয়তো সেখানে আমরা একসঙ্গে ফেসবুকে ছবি প্রকাশ করছি না বলে তারা ভেবে নিয়েছে একসঙ্গে নেই। আমি ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে খুব একটা ইচ্ছুক না। আমার স্বামীও ব্যক্তিজীবনটাকে আড়ালে রাখতে পছন্দ করে। এই সুযোগেই হয়তো এসব গুঞ্জন ছড়াচ্ছে।’

বিয়ের পর ফেসবুক আইডিতে বরের সঙ্গে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছিলেন নিশিতা। সেটি এখন আর নেই। 

এদিকে নিশিতা জানান, গানের ব্যস্ততায় বেশ ভালো সময় কাটছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা