× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিজি হাদিদের সঙ্গে ক্যাপ্রিওর প্রেম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৪০ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৫ পিএম

জিজি হাদিদের সঙ্গে ক্যাপ্রিওর প্রেম

কিছুদিন আগেই ক্যামিলা মরবোনার সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। ২০১৭ সাল থেকে তারা দুজন সম্পর্কে ছিলেন। ক্যামিলা এ বছর ২৫-এ পা দিতেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরই নাকি ‘টাইটানিক’-এর নায়কের মন যায় মডেল-তারকা জিজি হাদিদের দিকে।

২৭ বছরের সুন্দরীর সঙ্গে উদ্দাম প্রেমে মেতেছিলেন অভিনেতা এমনটাই জানা যায়। অনেকে মনে করছেন, ক্যামিলার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও জিজির প্রতি ঝুঁকেছেন লিওনার্দো।

বিভিন্ন গণমাধ্যমের দাবি , জিজি হাদিদের জন্য কয়েকবার মনোমালিন্য হয় ক্যামিলা ও ক্যাপ্রিওর। তা নিয়ে তাদের মধ্যে দূরত্বও সৃষ্টি হয়। সে সময়ও নাকি জিজির কাছেই ছুটে গিয়েছিলেন ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’-এর অভিনেতা।

এদিকে জানা যায়, সম্পর্কের কথা প্রকাশ্যে না আনলেও তারা কয়েক বছর ধরে পরস্পরকে চেনেন। শুরুতে বন্ধুত্ব বলে মনে করা হলেও সেটি আদতে গভীর রসায়ন— এমনটাই জানা যাচ্ছে। যদিও এর আগে অল্পবয়সী বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ৪৭ বছর বয়সী বহু প্রশংসিত এ অভিনেতা।

এর আগে জীবনে বহু নারীর সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাপ্রিও, আবার সেসব প্রেম ভেঙেও গেছে। তবে সব ক্ষেত্রেই একটি বিষয়ে মিল আছে, প্রেমিকারা সবাই তরুণী। তাদের সঙ্গ বিশেষভাবে উপভোগ করেন অভিনেতা, তাই মনে করেন নেটিজেনরা।

যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হোক— চান না লিওনার্দো। সুদর্শন অভিনেতার সঙ্গে প্রেম করার জন্য হলিউডের তরুণী মডেলদের উৎসাহেরও অন্ত নেই। গোপন রাখলেও একের পর এক সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় অভিনেতার।

প্রবা/এসএস /এসআর 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা