× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজী মাজহারুল আনোয়ার ও ফরিদা পারভীন পাচ্ছেন আজীবন সম্মাননা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৬:২১ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৭:০৭ পিএম

গাজী মাজহারুল আনোয়ার ও ফরিদা পারভীন পাচ্ছেন আজীবন সম্মাননা

দেশের বরেণ্য গীতিকবি, চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার ও সংগীতশিল্পী ফরিদা পারভীন। সংগীতে বিশেষ অবদানের জন্য তাদের আজীবন সম্মাননা দিয়েছে জি-সিরিজ। 

অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রতিষ্ঠার চার দশক পূর্ণ করেছে। চার দশক পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি আজ (৫ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। 

জি-সিরিজের ৪১ বছর পদার্পণ উপলক্ষে সংগীতাঙ্গনে  বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা (মরণোত্তর) পাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ার এবং একুশে পদকপ্রাপ্ত লোকসংগীতশিল্পী ফরিদা পারভীন। এর আগে জি-সিরিজ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক, গায়ক ও বীর মুক্তিযোদ্ধা লাকী আখন্দ।

১৯৮৩ সালে জি-সিরিজ প্রতিষ্ঠা করেন শিল্প অনুরাগী নাজমুল হক ভূঁইয়া খালেদ। তার মেধা, মনন ও বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি এখন দেশের প্রথম সারির একটি প্রযোজনা সংস্থা হিসেবে সুনামের সঙ্গে এগিয়ে চলছে। দেশের প্রতিষ্ঠিত বহু গীতিকার, সুরকার ও সংগীতশিল্পীর আত্মপ্রকাশ ঘটেছে জি-সিরিজ থেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা