× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি করে বিপাকে কিয়ারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৩:২৫ পিএম

চুরি করে বিপাকে কিয়ারা

কিছুদিন আগেই বলিউড তারকা অভিনেত্রী কিয়ারা আদবানি গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রfর সঙ্গে। বিয়ে সেরে ইতিমধ্যে কাজেও ফিরেছেন কিয়ারা আদবানি। কাজে ফিরেই বির্তক সৃষ্ঠি করেছেন কিয়ারা। সম্প্রতি এক পানীয় তৈরির সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে ‘যুগ যুগ জিয়ো’ অভিনেত্রীকে। সেই বিজ্ঞাপন নিয়েই যত গণ্ডগোল। আগে ওই পানীয় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনাকে সরিয়ে সেই জায়গায় এসেছেন কিয়ারা। তাতেই বেজায় চটেছেন নেটাগরিকরা। কিয়ারাকে নয়, বিজ্ঞাপনে ক্যাটরিনাকে চান তারা, দাবি অনুরাগীদের।

বহু দিন ধরেই উক্ত পানীয়ের সংস্থার মুখ ছিলেন ক্যাটরিনা কাইফ। গত কয়েক বছরে ওই সংস্থার হয়ে একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ নজরও কেড়েছিল ক্যাটরিনার সেই বিজ্ঞাপন। ওই সংস্থার নামের প্রায় সমার্থক হয়ে উঠেছিলেন তিনি। চলতি বছরে ওই পানীয়ের সংস্থার নতুন মুখ কিয়ারা আদবানি। সম্প্রতি মুক্তি পেয়েছে বিজ্ঞাপনটি। তার পর থেকে অশান্তির সূত্রপাত। বিজ্ঞাপনে একেবারেই মানায়নি কিয়ারাকে, দাবি নেটাগরিকদের। কিয়ারাকে সরিয়ে ক্যাটরিনাকে ফিরিয়ে আনা হোক বিজ্ঞাপনে, দাবি অনুরাগীদের। অনেকের আবার অভিযোগ, ক্যাটরিনার কাজ নাকি চুরি করেছেন কিয়ারা!

যদিও এই সমালোচনার কোনও উত্তর দেননি সিদ্ধার্থ-ঘরনি। সংস্থার সঙ্গে চুক্তির পরে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন কিয়ারা। বিজ্ঞাপনের থিমের সঙ্গে তাল রেখে উজ্জ্বল হলুদ পোশাকে সেজেছিলেন কিয়ারা। যেহেতু আম দিয়ে তৈরি পানীয়ের বিজ্ঞাপন, তাই তার সঙ্গে সাযুজ্য রেখেই সাজপোশাক তার। সঙ্গে মজাদার মুখভঙ্গি। বিজ্ঞাপনে কিয়ারা হাতে ধরা পাকা আম, হাত গড়িয়ে পড়ছে রস। তারিয়ে তারিয়ে আমের মৌসুম উপভোগ করেছেন তিনি। বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েও যে খুব মজা করেছেন তিনি, তা তার ছবি থেকে স্পষ্ট। নেতিবাচক সমালোচনায় কান দিতে চান না অভিনেত্রী, তা এর আগে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে হাজারটা কটু মন্তব্যের জবাব না দিয়ে ফের সে কথাই প্রমাণ করলেন কিয়ারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা