× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিশরের আলেকজান্দ্রিয়া ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত অনন্ত-বর্ষা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ২২:২১ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১১:১৭ এএম

মিশরের আলেকজান্দ্রিয়া ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত অনন্ত-বর্ষা

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ অনন্ত জলিল ও বর্ষা। এই জুটির সিনেমা মানেই আলোচনা, উত্তেজনা। সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়া এ জুটির 'দিন : দ্য ডে' সিনেমা নিয়েও আলোচনায় মেতেছিল সারা দেশ। 

এই জুটি এবার বিদেশেও আলো ছড়াতে যাচ্ছেন। মিশরের 'আলেকজান্দ্রিয়া মেডিটেরেনিয়ান কান্ট্রিস ফিল্ম ফেস্টিভ্যাল'-এ আমন্ত্রণ পেয়েছেন তারা।

আগামী ৫ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। মিশরের সংস্কৃতি মন্ত্রণালয় ও আলেকজান্দ্রিয়া প্রশাসনের যৌথ আয়োজনে কায়রোতে বসবে এ উৎসবের ৩৮তম আসর। সেখানে 'দিন : দ্য ডে' নিয়ে হাজির হবেন অনন্ত-বর্ষা। এ তথ্য নিশ্চিত করেছেন তারা।

অনন্ত বলেন, 'এটা সত্যিই দারুণ আনন্দের খবর। এ উৎসবটি চলচ্চিত্রের জন্য বেশ প্রসিদ্ধ। মিশরের সরকার সরাসরি এতে যুক্ত রয়েছে। এখানে আমন্ত্রণ পেয়ে ভালো লাগছে। আশা করি দারুণ অভিজ্ঞতা হবে।'

অভিনেত্রী বর্ষা বলেন, 'আমি খুবই সম্মানিত বোধ করছি এই আমন্ত্রণে৷ তারা আমাদের দুজনকেই আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্বের নানা প্রান্তের সিনেমা এখানে প্রদর্শিত হয়, নামী ও গুণী মানুষরা আসেন৷ তাদের সঙ্গে ৫ দিনের এই উৎসবে চমৎকার অভিজ্ঞতা হবে বলে আশা করছি।'

অনন্ত-বর্ষা জুটির 'নেত্রী : দ্য লিডার' ছবিটি নির্মাণাধীন রয়েছে। এর ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। শিগগিরই বাকি কাজ শুরু হবে৷ 

এ ছাড়া 'কিল হিম' নামের একটি সিনেমায় কাজের কথা রয়েছে তাদের। এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো নিজেদের প্রযোজনার বাইরে কাজ করতে যাচ্ছেন তারা।


প্রবা/এলএ /এসআর

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা