× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাচের ঝড় তুলবেন কৃতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩ ১৪:৫৭ পিএম

নাচের ঝড় তুলবেন কৃতি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। ক্যারিয়ারের সুসময় পার করছেন। এবার এই সুন্দরীকে নাচতে দেখা যাবে ওমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। টাকার অঙ্কে প্রথম বছরেই ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট প্রতিযোগিতার মর্যাদা পাচ্ছে মহিলাদের প্রিমিয়ার লিগটি। প্রথমে রয়েছে আইপিএল।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে বোর্ড পেয়েছে ৪ হাজার ৬৬৯ কোটি রুপি। সম্প্রচারস্বত্ব থেকে বোর্ডের আয় হয়েছে ৯৬১ কোটি রুপি। প্রথমবারের প্রতিযোগিতার পাঁচটি দল হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাত জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স।

সম্প্রতি মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাসকট প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। একটি বাঘকে সাজানো হয়েছে মহিলা ব্যাটার। তার গায়ে রয়েছে ভারতের জাতীয় দলের মতো নীল রঙের জার্সি।

৪ মার্চ শুরু হবে মহিলাদের প্রথম প্রিমিয়ার লিগ। সেদিনই মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন কৃতি স্যানন, ভারতীয় মিডিয়াগুলো এমন তথ্যই প্রকাশ করেছে। জানা গেছে, কৃতি সেই অনুষ্ঠানে তার অভিনীত জনপ্রিয় আইটেম গানের সঙ্গে কোমর দোলাবেন। তিনি এজন্য বেছে নিয়েছেন ‘থামকেশ্বরী’ ও ‘পরম সুন্দরী’ গানগুলো।

এদিকে ‘বাহুবলী’খ্যাত প্রভাসের সঙ্গে কৃতি অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। সেখানে সীতা চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। এ ছাড়া টাইগার শ্রফের বিপরীতে ‘গণপতি’ সিনেমায় দেখা যাবে তাকে। কারিনা কাপুর, তাবুর সঙ্গে একটি বিগ বাজেটের সিনেমায়ও অভিনয় করবেন তিনি। এ সিনেমাটি কৃতির ক্যারিয়ার নতুন মাত্রায় নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পাশাপাশি কৃতি যুক্ত হয়েছেন নতুন আরও একটি সিনেমায়। এর নাম ঠিক হয়নি। তবে সিনেমাটিতে তিনি শহিদ কাপুরের বিপরীতে অভিনয় করবেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা