প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২১:১৪ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৩ ২১:৩৪ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। পরানো হয়েছে রিং। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে এ তথ্য শেয়ার করেছেন।
এই খবরে চমকে উঠেছেন অভিনেত্রীর ভক্ত ও অনুসারীরা। সবাই তার দ্রুত সুস্বাস্থ্য কামনা করেছেন। খবর এনডিটিভির।
ইনস্টাগ্রামে সুস্মিতা লিখেছেন, ‘কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম... অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন ‘আমার একটি বড় হৃদয় আছে’। অনেককে ধন্যবাদ জানাতে চাই তাদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এ নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত! তোমাদের অনেক ভালোবাসি।'
সুস্মিতাকে শিগগিরই আর্যা সিজন-৩-এ দেখা যাবে। গত বছর ললিত মোদির সঙ্গে তার সম্পর্কের খবর সামনে আসে। তখন বেশ সমালোচনায় পড়েন এই অভিনেত্রী।