× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরকুট ছাড়ছেন ইমন, যা বললেন সুমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৮:৫৭ পিএম

চিরকুট ছাড়ছেন ইমন, যা বললেন সুমি

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। অনবদ্য সংগীত পরিবেশনায় প্রতিনিয়ত ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখছে দলটি। তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘চিরকুট’ ভাঙার গুঞ্জন। আজ বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ‘চিরকুট’ ব্যান্ড ছেড়ে দিচ্ছেন দলটির অন্যতম সদস্য ও সংগীতশিল্পী ইমন চৌধুরী। 

বিকালে ফেসবুকের একটি পেইজে ইমন চৌধুরীর ছবি দিয়ে পোস্ট করা হয়, ‘হয়ত চিরকুট ব্যান্ডের সাথে ইমন চৌধুরীকে আর দেখা যাবে না।’ এমন তথ্যে নড়েচড়ে বসেন নেটিজেনরা। বিশেষ করে ‘চিরকুট’ ভক্তরা এমন তথ্যে বেশ বিস্মিত হন। 

এদিকে ইমনের ‘চিরকুট’ ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিদিনের বাংলাদেশ যোগাযোগ করে দলটির প্রধান শারমিন সুলতানা সুমির সঙ্গে। তিনি বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন, ‘এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। আমরা একসঙ্গে ১৩-১৪ বছর ধরে কাজ করছি। ও এখন একটু ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিধায় আমরা ইমনকে বিরক্ত করছি না। ও নিজের মতো কাজ করুক। তার প্রজেক্টগুলো শেষ হলে আমরা সবাই আবার এক হয়ে ব্যান্ডে কাজ করব। এ ছাড়া তার ব্যস্ততার জন্য আমরা বেশকিছু শো ওকে ছাড়াই করেছি। কারণ আমাদের তো শো চালিয়ে যেতে হবে। এর আগেও বেশ কয়েকবার ইমনের ব্যান্ড ছাড়া নিয়ে গুজব উঠেছিল। এগুলো নিছক গুজব। গুজবে কেউ কান দেবেন না।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা