× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ এস এম সুলতানকে স্মরণ করে গাইবে ‘মেঘদল’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৬:৪১ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৭:১৭ পিএম

আজ এস এম সুলতানকে স্মরণ করে গাইবে ‘মেঘদল’

বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি দেওয়া হয় কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’। দেশের তিন বিভাগ চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষায় নির্মিত গানটি মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বিতীয় সিজনের দ্বিতীয় গান মুক্তি দিতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা।

নতুন গানটির শিরোনাম ‘বন বিবি’। গানটি দেশের জনপ্রিয় ব্যান্ডদল মেঘদল গাইবে। যার সুর ও সংগীত আয়োজন করেছেন মেধাবী সংগীত পরিচালক ইমন চৌধুরী। বৃহস্পতিবার ২ মার্চ রাত ১টায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হবে। এর আগে গানটির জনপ্রিয় চারটি লাইন দিয়ে একটি পোস্টার শেয়ার করে কোক স্টুডিও। গানের লিরিক্স ‘ফুল ফুটেছে/গন্ধ সারা গায়ে...’। অভিনেতা ও সংগীতশিল্পী শিবু কুমার শীলের কণ্ঠে গানটিতে মেঘদল ছাড়াও কোক স্টুডিওর মিউজিশিয়ানদের বাজাতে দেখা যাবে। এই গান নিয়ে অনুভূতি জানিয়ে মেঘদল ব্যান্ড আজ দুপুরে তাদের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছে। পোস্টে লেখা ছিল, 'বনবিবি' শিরোনামে প্রাণ প্রকৃতিকে বিষয়বস্তু করে আজ রাত ১ টায় আসছে মেঘদল তাদের নতুন গান নিয়ে। কোক স্টুডিও বাংলার সিজন-২-এর দ্বিতীয় গান হিসেবে প্রকাশিত হচ্ছে এ গান। মেঘদলের চেনা সুর ও কথার বাইরে গিয়ে মেঘদল এবার নিজেদের সাজিয়েছে একটু অন্য আয়োজনে। এই গানে বাংলার কৃষিভিত্তিক প্রাণ-প্রকৃতির কথা যেমন আছে, তেমনি অসাম্প্রদায়িক বাংলার কথাও উঠে এসেছে। বরেণ্য শিল্পী এস এম সুলতানকে তার শতবর্ষে এই গানের ভেতর দিয়ে স্মরণ করেছে মেঘদল। আশা করি, শ্রোতাদের এই গান ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা