× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে না 'পাঠান'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ১৪:৫৮ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৩ ১৬:০৩ পিএম

এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে না 'পাঠান'

বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। ঠিক এমন খবরই ছিল সপ্তাহজুড়ে। ২৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের পেক্ষাগৃহে প্রদর্শিত হবে বহুল আলোচিত এ সিনেমা। রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তথ্য মন্ত্রণালয়। সেই সম্মেলনে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তারা জানিয়েছিলেন, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে। কিন্তু এ সপ্তাহেও পাঠানের মুক্তি অনিশ্চিত। 

এদিকে ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলে ‘আগামী ৩ মার্চ পাঠান মুক্তি পাচ্ছে’ এমন পোস্টার ছাপিয়ে প্রচার করায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও এক দিন পরে এসব পোস্টার সরিয়ে ফেলেছে হল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, নগরীর সি কে ঘোষ রোড ছায়াবাণী সিনেমা হলের মুল গেটের সামনে গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভারতীয় পাঠান সিনেমার বাংলা পোস্টার স্ট্যান্ড দিয়ে লাগিয়ে রাখা হয়। পোস্টারে উল্লেখ করা হয়, ৩ মার্চ ছায়াবাণী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে পাঠান। এরপর থেকে হলের দর্শক ও স্থানীয়রা এই পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকে। মুহূর্তে এটি ছড়িয়ে পড়ে। এতে তৈরি হয় আলোচনা-সমালোচনা। এই ঘটনার পরদিন থেকে পোস্টার সরিয়ে ফেলে সিনেমা হল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি দেশে হিন্দি সিনেমা আমদানির সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু জানিয়েছিলেন, ১৯ সংগঠন যেহেতু ঐকমত্যে পৌঁছেছে সেহেতু তথ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমতির অপেক্ষাই শুধু বাকি ছিল। সেটা আর হয়নি।

চলচ্চিত্রসংশ্লিষ্ট নেতারা মনে করছেন, যেকোনো মুহূর্তে হিন্দি সিনেমা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা