× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদস্যপদ স্থগিত, বদিউল আলম খোকন বললেন ‘ষড়যন্ত্র’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৭ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৬ পিএম

সদস্যপদ স্থগিত, বদিউল আলম খোকন বললেন ‘ষড়যন্ত্র’

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ হারিয়েছেন বদিউল আলম খোকন। গতকাল ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সমিতির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় বদিউল আলম খোকনের সদস্যপদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। 

সেই সঙ্গে খোকনকে এক লাখ টাকা ফেরত দেওয়ারও নোটিস দেওয়া হয়েছে।

তবে বদিউল আলম খোকন দাবি করছেন এসবই চক্রান্ত, ষড়যন্ত্র। আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতেই এসব করা হয়েছে পরিকল্পিভাবে।

তিনি বলেন, ‘সামনে নির্বাচন। আমি প্রার্থী হবো মহাসচিব পদে৷ আমাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে যারা তারা পরিকল্পনা করে আমাকে আটকানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে। কাজটা করেছে সোহানুর রহমান সোহানের কেবিনেট। আমি নিন্দা জানাই।’

খোকন দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা সত্য নয়। তারপরও সংবিধান অনুযায়ী এটার ‘রিকভারি’ করার সুযোগ রয়েছে। তারা সেটা না করে সরাসরি আমার সদস্যপদ স্থগিত করেছে।

খোকন অভিযোগ সম্পর্কে শুক্রবার সকালে বলেন, ‘১৮-১৯ মেয়াদের কোষাধ্যক্ষ প্রয়াত ইলিয়াস ভূঁইয়া একজন অ্যাসোসিয়েট মেম্বারের ৫০ হাজার সদস্য ফি ও পিকনিকের ডোনেশন বাবদ ৫০ হাজার টাকা নিয়েছিলেন। সে সময় তিনি তার এক পিয়ন মারফত টাকাটা পাঠিয়েছিলেন। আমি ওই সময় সমিতির অফিসে ছিলাম না। ফোন করে বলেছিলাম টাকাটা নিয়ে রাখতে। পরে টাকাটা বুঝে পেয়েছে সমিতি এমন একটা ডকুমেন্ট চায় ওই পিয়ন।’

তিনি বলেন, ‘আমাদের সমিতির পিয়ন আমার কাছ থেকে এসে একটা কাগজে লিখে দিতে বলে। তখন আমি প্যাডে লিখে দিয়েছিলাম। পরে তাকে সদস্য বানিয়েছি। এরপর ইলিয়াস ভূঁইয়া মারা যান। একদিন ওই অ্যাসোসিয়েট মেম্বার জানতে চান সমিতির চাঁদা রয়েছে নাকি। আমি বললাম ১০০ টাকা করে চাঁদা, এসে দিয়ে যান। উনি আসেন, পরে আমি খুঁজতে গিয়ে দেখি রেজিস্ট্রার খাতায় তার নাম নেই। এখন ইলিয়াস ভূঁইয়া প্রয়াত। তারপরও আমি উদ্যোগ নিয়েছি সদস্য বানাতে। এরই মধ্যে ওই অ্যাসোসিয়েট মেম্বার আমার লেখা কাগজপত্রসহ সমিতিতে জমা দেন।’

যেহেতু এর দায়-দায়িত্ব সবই বদিউল আলম খোকনের, কেননা তিনি তখন মহাসচিব ছিলেন তাই তিনি এই ক্ষতিপূরণ দিতে বাধ্য। সেটা দিতে তিনি রাজিও ছিলেন। কিন্তু রিকভরারির দিকে না এগিয়ে তাকে সমিতি থেকে সরানোর পদক্ষেপ ষড়যন্ত্রমূলক বলেই মনে করছেন তিনি। 

প্রবা/এলএ/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা