× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার শিকার ‘কাঁচা বাদাম’ গানের শিল্পী ভুবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৮ পিএম

 প্রতারণার শিকার ‘কাঁচা বাদাম’ গানের শিল্পী ভুবন

‘আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম/আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম’; এই গান গেয়েই বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ভারতের বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর। আর এই গান দিয়েই রাতারাতি পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন তিনি।

কিন্তু সেই ভুবন বাদ্যকর প্রতারিত হয়ে এমন অবস্থায় দাঁড়িয়েছেন যে, কপিরাইটের বেড়াজালে পড়ে এই গান গাওয়া তো দূরে থাক, এখন কোনো গানে বাদাম শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি!

এক সংবাদমাধ্যমের সামনে কাঁদোকাঁদো হয়ে নিজের এই দুরাবস্থার কথা জানিয়েছেন ভুবন বাদ্যকর।  ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভুবন বাদ্যকরের দাবি, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি। এর জেরেই কপিরাইটের জালে ফেঁসে এখন ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না তিনি।

তিনি বলেন, ‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে, আর গান বন্ধ করে দিচ্ছে। কোনো জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে। ’

বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে অভিযোগ ভুবন বাদ্যকরের। তিনি বলেন, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে আমি তোমার গান কিনে নিয়েছি। ফোন করলে ফোনও ধরে না এখন। ’

ইতোমধ্যেই ওই সংস্থার নামে আদালতে মামলা ঠুকেছেন ভুবন বাদ্যকর। নতুন গান বাঁধার কথা ভাবছেন, তবে মন ভেঙে গেছে পুরোপুরি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা