× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পেলো মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’র প্রথম গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২২ পিএম

মুক্তি পেলো মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’র প্রথম গান

মুক্তি পেলো মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমার প্রথম গান। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরে এলেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় এবং সিনেমার প্রশংসিত নায়ক মাহফুজ আহমেদ। সম্প্রতি নায়িকা বুবলীকে নিয়ে শেষ করলেন ‘প্রহেলিকা সিনেমার কাজ। এখন মুক্তির অপেক্ষা।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় রোমান্টিক দৃশ্যে রীতিমতো চমকে দিলেন মাহফুজ-বুবলী। সোমবার বঙ্গ’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’। যাতে দেখা গেলো, সিলেট, ছেঁড়া দ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে দুজনার প্রেমময় মুহূর্ত। 

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল।  ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ। কারণ, সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার।

তিনি বললেন, ‘‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’’

গানটি প্রকাশের পর ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্তর্জালে। বেশিরভাগ নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন মাহফুজ আহমেদের ফিরে আসা নিয়ে। কেউ বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ-বুবলীর এই গান।

আরও পড়ুন: ৫ মাসেই শেষ ম্যাডোনার প্রেম

গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। কারণ, এই গানের মাধ্যমেই মাহফুজ-বুবলী জুটির পর্দার রসায়ন মাপা যাবে। অনুমান করা যাবে, ঢাকাই সিনেমায় কতোটা প্রভাব ফেলবেন তারা। অনেকটা পরীক্ষার খাতায় ভালো লেখার পর ফলাফলের অপেক্ষায় থাকার মতো বুবলীর অবস্থা।

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবিটি মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা