× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইকোলজিক্যাল গল্প ‘সাবকনসাস’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৪ পিএম

সাইকোলজিক্যাল গল্প ‘সাবকনসাস’

বিভিন্ন নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা রহিম সুমন। তবে এবার অভিনয় নয়, নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো তিনি পরিচালনা করেছেন নাটক। এর নাম ‘সাবকনসাস। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। 

সাবকনসাস একটি সাইকোলজিক্যাল ড্রামা। নাটকটির শুটিং হয় রাজধানীর উত্তরাস্থ আনন্দবাড়ি শুটিং হাউস ও দিয়াবাড়িসহ ঢাকার বিভিন্ন লোকেশনে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, নাদিয়া আফরিন মিম, ফকরুল বাশার মাসুম, টুনটুনি সোবাহান, রফিক উল্যাহ, স্নিগ্ধা হোসাইন প্রিয়া। এ ছাড়াও শিশুচরিত্রে অভিনয় করেছে সাদিকা মালিহা শখ, ফারিয়া তাহফীম। 

নাটকটি নিয়ে নির্মাতা রহিম সুমন বলেন, ‘একটি সাইকোলজিক্যাল গল্প এ নাটকে বলার চেষ্টা করেছি। আমাদের প্রাত্যহিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু এ নাটকে তুলে ধরা হয়েছে। নির্মাতা হিসেবে এটি আমার প্রথম কাজ। এর আগে যেহেতু শুধু অভিনয় করতাম, তাই এটি আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। তবে আমি যথাসাধ্য চেষ্টা করেছি কাজটি ভালো করে উপস্থাপন করার। আশা করছি সবার ভালো লাগবে। 

আরও পড়ুন: শুভ জন্মদিন পপগুরু

অভিনেত্রী নাদিয়া আফরিন মিম বলেন, ‘এই নাটকের গল্প একটু ভিন্ন ঘরানার। আমার অভিনীত চরিত্রটিও বেশ আলাদা। নাটকে বেশকিছু পরিচিত মুখ অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। সবাই নাটকটি পছন্দ করবে বলেই আমার বিশ্বাস।’

জানা যায়, নাটকটিতে একটি টাইটেল গান ব্যবহার করা হয়েছে। ‘হয়ে যদি যাই তোমার আড়াল’ শিরোনামে গানটি লিখেছেন রাকিবীল বারী, সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন অন্তু গোলন্দাজ। 

আগামী ৩ মার্চ ‘সাবকনসাস’ নাটকটি রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে । 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা