× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম

আদালতে জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে আর্থিক তছরুপের মামলায় সমন পাঠাল দিল্লির আদালত। এই তারকা অভিনেত্রীর বিরুদ্ধে ২১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই অভিযোগ মঞ্জুর করেই এই সমন পাঠানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। 

গত বছর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি আছেন সুকেশ। জ্যাকুলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

সেই সময় শোনা গিয়েছিল, জ্যাকুলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। এরপর থেকে বিভিন্ন সময় জ্যাকুলিনকে নানা উপহার দিয়েছে। এমনকী, শ্রীলঙ্কা থেকে বলিউডে আসা নায়িকার সঙ্গে সময় কাঁটাতে পাঁচশো কোটি টাকার সিনেমা তৈরিরও প্রস্তাবও দিয়েছিলেন সুকেশ। 

এদিকে ইডির কর্মকর্তাদের সন্দেহ, সুকেশের আর্থিক কেলেঙ্কারির বিষয়ে জ্যাকুলিন জানতেন এবং তা থেকে পাওয়া অর্থ ভোগও করেছেন। সেই কারণেই জ্যাকুলিনের বিরুদ্ধে প্রায় ২১৫ কোটি টাকা আত্নসাতের অভিযোগ আনা হয়েছিল। আর তা দিল্লির পাতিয়ালা কোর্টে মঞ্জুর হয়েছে। তাই আদালতের পক্ষ থেকে জ্যাকুলিনকে সমন পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে আগামী ২৬ সেপ্টেম্বর এই অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে হবে।

এদিকে, প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়ানোয় বেশ বিপাকে পড়েছেন জ্যাকুলিন। সালমন খানের দাবাং ট্যুরেও তিনি এবারে যোগ দিতে পারেননি। তেমন কোনও সিনেমাতেও নাকি সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যেই জ্যাকুলিনকে একদফায় জিজ্ঞাসাবাদ করেছেন ইডি কর্মকর্তারা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেই প্রশ্নোত্তর পর্ব চলেছিল। আর্থিক তছরুপ প্রতিরোধ মামলার আওতায় জ্যাকুলিনের অবৈধ সম্পত্তিও নাকি বাজেয়াপ্ত করেছে ইডি।

প্রবা/এসএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা