বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪১ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৯ পিএম
বলিউডের অন্যতম আলোচিত তারকা জুটি দিশা পাটানি ও টাইগার শ্রুফের বিচ্ছেদ হয়েছে। এমনটাই দাবি বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের। শোনা যাচ্ছে, দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তারা।
তাদের বিচ্ছেদ নিয়ে এরইমধ্যে শুরু হয়েছে হাজারও জল্পনা। এবার টাইগার শ্রুফ নিজেই বিষয়টি নিয়ে মুখ খুললেন।
সম্প্রতি কফি উইথ করণে এসে টাইগার বলেন যে, ‘আমরা একে অপরের ভালো বন্ধু যেরকম বরাবরই ছিলাম।’
টাইগারকে থামিয়ে করণ জোহর বলেন, 'এই উত্তর দেওয়ার সময় শেষ। একটি রেস্তরাঁয় প্রতি রবিবার তোমাদের একসঙ্গে দেখা যায়।
এর উত্তরে টাইগার বলেন, ‘আমরা একই ধরনের খাবার খাই, তাই একসঙ্গে খেতে যাই। তবে হ্যাঁ আমাদের সম্পর্ক নিয়ে অনেক বছর ধরেই নানা জল্পনা রয়েছে। আমরা খুবই ভালো বন্ধু, সেই সম্পর্কটাই আমরা মেনটেন করি। আজও তাই’।
কিছু দিন আগে টাইগারের বোন কৃষ্ণা শ্রুফ দিশা সম্পর্কে বলেন, ‘ক্যারিয়ারের শুরুর দিকটা আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। যখন আমি বোঝার চেষ্টা করছিলাম যে আমি জীবনে কী করতে চাই। সেই সময় আমরা একসঙ্গে ছিলাম। দিশা আমার এমন বন্ধু, যাকে আমি যেকোনও দরকারে ফোন করতে পারি।’
এদিকে হিন্দুস্তান টাইমসের দাবি, টাইগার আর দিশা বর্তমানে আর একসঙ্গে নেই। তাদের মধ্যে কী নিয়ে মনোমালিন্য তা এখনও জানা যায়নি তবে বর্তমানে তারা দুজনেই সিঙ্গেল। ২০১৭ সালে একে অপরের প্রেমে পড়েছিলেন দিশা ও টাইগার। ২০১৮ সালে তাদের একসঙ্গে দেখা যায় ‘বাঘি টু’ ছবিতে। এছাড়াও একটি সিঙ্গেল মিউজিক ভিডিওতে দেখা যায় এই জুটিকে। 'বাঘি থ্রি'তে দিশা অভিনয় না করলেও সেই ছবিতে একটি গানে ঝড় তুলেছিলেন দিশা ও টাইগার।
অন্যদিকে টাইগারের এক কাছের বন্ধু নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমে দিশা-টাইগারের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে দিশা ও টাইগারের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তিনি জানিয়েছেন, ‘কিছু সপ্তাহ আগেই আমরা এই বিষয়ে জানতে পেরেছি। টাইগার এই সম্পর্কে কিছুই জানায়নি। ব্রেকআপ নিয়ে ও খুব একটা ভেঙেও পড়েনি। আপাতত ছবির শ্যুটিং ও লন্ডন ট্রিপ নিয়ে ব্যস্ত অভিনেতা’।
প্রবা/এসএস/এলএ