× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবী চৌধুরানী শ্রাবন্তীর স্বামী হবেন প্রসেনজিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম

দেবী চৌধুরানী শ্রাবন্তীর স্বামী হবেন প্রসেনজিৎ

টলিউডের সবচেয়ে বড় বাজেটের ছবি নিয়ে আসতে চলেছেন ‘অভিযাত্রিক’ খ্যাত পরিচালক শুভ্রজিৎ মিত্র। সিনেমা আসতে চলেছে সিনেমা বঙ্কিমচন্দ্রের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’র কাঠামোকে ভিত্তি করে। সিনেমায় দেবী চৌধুরানী হিসেবে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হচ্ছেন ভবানী পাঠক। অভিনেত্রী যে দেবী চৌধুরানী হতে চলেছেন সে খবর টলিপাড়ার অন্দরে ঘুরছিল কয়েক দিন ধরে। তবে প্রসেনজিতের নামকে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। 

অভিনেতা জানিয়েছেন তিনি চুক্তিপত্রে এখনও সই করেননি। তবে চিত্রনাট্য পড়েছেন। আর তা খুব পছন্দও হয়েছে। আপাতত কাজের জন্য বাইরে আছেন। সেখান থেকে ফিরেই এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবেন। তার বিশ্বাস এটা একটা ‘অ্যাম্বিশাস প্রোজেক্ট’ হতে পারে। পরিচালক যদিও এখনই এই ব্যাপারে মুখ খুলতে রাজি নন।

শুধু বাংলা নয়, ছটি ভারতীয় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির। বিশেষ করে জোর দেওয়া হয়েছে প্রি-প্রোডকশনে। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য। টলিউড সূত্রে খবর, সবচেয়ে বড় বাজেটের বাংলা ছবি হতে চলেছে এটা। 

এর আগেও নির্মিত হয়েছে ‘দেবী চৌধুরানী’। সেখানে নাম ভূমিকায় ছিলেন সুচিত্রা সেন। ছবিতে তার স্বামীর চরিত্রে ছিলেন রঞ্জিত মল্লিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা