× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজু, শ্যাম ও বাবু ভাইয়ার সঙ্গে ভিলেন সঞ্জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০২ পিএম

রাজু, শ্যাম ও বাবু ভাইয়ার সঙ্গে ভিলেন সঞ্জয়

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘হেরা ফেরি’। দর্শকচাহিদায় এর দুটি পর্ব তৈরি হয়েছে। এবার আসতে চলেছে তৃতীয় কিস্তি। বেশ জাঁকজমক করে চলছে সিনেমার শুটিংয়ের প্রস্তুতি। এখানেও দেখা যাবে ‘হেরা ফেরি’র তিন চরিত্র রাজু, শ্যাম ও বাবু ভাইয়াকে। তিনটি চরিত্রে অভিনয় করছেন যথারীতি অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়াল।

নতুন খবর হলো, এ সিনেমায় ভিলেন হিসেবে যুক্ত হচ্ছেন বলিউডের আরেক শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। ‘কেজিএফ ২’ থেকে ‘শামসেরা’, ভিলেনের চরিত্রে রীতিমতো নজর কেড়েছেন সঞ্জুবাবা। এবার ‘হেরা ফেরি’ সিনেমার নতুন পর্বে খল চরিত্রে হাজির হতে চলেছেন তিনি। তবে এই ছবিতে মুন্নাভাইয়ের চরিত্রটি মোটেও আধিরা বা দারোগা শুদ্ধ সিংয়ের মতো নয়, বরং বেশ অন্যরকম।

এখানে সঞ্জয় দত্তকে একজন মজাদার ভিলেনের ভূমিকায় দেখা যাবে। চরিত্রটি নাকি অন্ধ এবং একদম অদ্ভূত। ছবির গল্পে রাজু, শ্যাম ও বাবু ভাইয়াকে নাস্তানাবুদ করবেন তিনি। এমনই চিত্রনাট্য ফেঁদেছেন ফারহাদ সামজি।

আরও গুঞ্জন শোনা যাচ্ছে, ‘হেরা ফেরি’র নতুন কিস্তিটির নাম হবে ‘হেরা ফেরি ৪’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। কয়েকমাসের মধ্যেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিংও, সদ্যই এমনটাই জানিয়েছেন বাবু ভাইয়া চরিত্রের পরেশ রাওয়াল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা