× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়োজনে আবার কাফনের কাপড় পরে রাজপথে নামব : ডিপজল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৮ পিএম

প্রয়োজনে আবার কাফনের কাপড় পরে রাজপথে নামব : ডিপজল

ঢাকাই সিনেমার খল নায়ক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। দেশে হিন্দি সিনেমার আমদানির প্রসঙ্গে বেশ বিরক্ত ডিপজল। আর তাই শনিবার ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় উপস্থিত হয়ে বললেন, 'ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল।

দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা প্রেক্ষাগৃহমুখী হবেন। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারো কাফনের কাপড় পরে রাজপথে নামব'।

হিন্দি সিনেমা মুক্তি পেলে শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশ দাবির বিষয়ে এই অভিনেতা বলেন, হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ৷ পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্য ভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে? 

আরও পড়ুন: লাভ টেস্টে প্রভা

চলচ্চিত্রের বর্তমান সংকট উত্তরণের উপায় জানিয়ে ডিপজল বলেন, আমাদের সিনেমা দিয়েই সমাধান করতে হবে। এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল। আমি বিশ্বাস করি, আমাদের সিনেমা নতুন করে আবারো ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমাদের দেশ হিন্দির নয়। সংকট উত্তরণের জন্য সবার এক হয়ে কাজ করতে হবে। পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলা নিয়ে তিনি আরও বলেন, অনেকদিন পর সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। সামনে আরো ভালো কিছু হবে। নতুন কমিটির কাছে ভালো কিছু প্রত্যাশা করি।বর্তমানে ডিপজল প্রযোজিত ও অভিনীত বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন ঈদে তার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। পরে ধারাবাহিকভাবে বাকি সিনেমাগুলো মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা