প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৮ পিএম
হলিউডের সুপারস্টার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেতা। এবার নিজের অর্ধেক বয়সের থেকেও ছোট এক মডলের সঙ্গে প্রেমে জড়িয়ে আলোচনার জন্ম দিলেন তিনি। সম্প্রতি লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে তার নতুন প্রেমিকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় দুজনই কালো পোশাক পরে আমিরকার এক হোটেল থেকে বের হচ্ছেন।
সেখানে তারা রাত যাপন করেছেন বলে হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো দাবি করেছে। ‘টাইটানিক’খ্যাত অভিনেতার নতুন প্রেমিকার নাম জোসি রেডমন্ড। তিনি আমেরিকার বিখ্যাত ভিক্টোরিয়া ব্র্যান্ডের মডেল। তার বয়স মাত্র ১৯ বছর।
এর আগে জিজি হাদিদের সঙ্গে লিওর প্রেমের গুঞ্জন শোনা যায়। তারা বিয়ে করবেন বলেও খবর আসে। তবে ধারণা করা হচ্ছে, সেই প্রেম বেশি দিন টেকেনি।
আরও পড়ুন: শুভ জন্মদিন জর্জ হ্যারিসন
একের পর এক সঙ্গী বদল করে সংবাদের শিরোনাম হওয়া হলিউডের এই মেগাস্টার বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আড়ালে থাকতে পছন্দ করেন। ২০২২ সালে ক্যামিলা মোরনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর একের পর এক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ৪৮ বছর বয়সি এই অভিনেতা। তবে কারও সঙ্গেই সম্পর্ক দীর্ঘ করতে পারেননি। এবার তার নতুন সম্পর্ক কতদিন টিকবে সেটিই এখন দেখার বিষয়।
সম্প্রতি ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার শুটিং শেষ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সিনেমাটি এ বছরের মে মাসে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। যেটি পরিচালনা করেছেন হলিউডের খ্যাতনামা পরিচালক মার্টিন স্করসেসি। সিনেমায় আরও অভিনয় করেছেন ব্রেন্ডন ফ্রেশার, লিলি গ্ল্যাড স্টোন, রবার্ট ডি নিরোর মতো কিংবদন্তি অভিনেতা।