× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাসুম রেজার নাটকে প্রথমবার মারজুক রাসেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩১ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১২ পিএম

মাসুম রেজার নাটকে প্রথমবার মারজুক রাসেল

দেশবরেণ্য নাট্যকার মাসুম রেজা। মঞ্চ ও টিভির জন্য বহু নাটক রচনা করেছেন তিনি। সেসব নাটক দর্শককে মুগ্ধ করেছে। এখনও লেখালেখি চলমান। তার হাত ধরে এসেছে কিছু প্রশংসিত চলচ্চিত্রের গল্পও। তার লেখা নাটক-সিনেমায় অভিনয় করে অনেক শিল্পীই পেয়েছেন তারকাখ্যাতি। এবার মাসুম রেজার লেখা নাটকে অভিনয় করলেন মারজুক রাসেল।

নাটকের নাম ‘চার চক্কর’। বর্তমানে নাটকটি শুটিং চলছে।

ফেসবুকে নতুন নাটকের খবর মাসুম রেজা নিজেই জানালেন। তিনি কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘আমার লেখা 'চার চক্কর' নাটকের শুটিং দেখতে গিয়েছিলাম উত্তরাতে.. মারজুক রাসেল এই প্রথম আমার নাটকে কাজ করছেন.. চার চক্কর শীঘ্রই আসবে মাছরাঙ্গার পর্দায়...’

তবে নাটকটি কে পরিচালনা করছেন তা জানাননি। ছবি দেখে জানা গেল, এ নাটকে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করছেন শহীদুল আলম সাচ্চুসহ অনেকেই। 

নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা