প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৮ পিএম
হলিউড দুনিয়ায় অন্যতম শীর্ষ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী স্কারলেট জোহানসন। ‘ব্ল্যাক উইডো’ সিনেমায় নাতাশা রোমানফ চরিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন তিনি। ২০২১ সালে সিনেমার সর্বশেষ কিস্তি মুক্তি পায়। সেখানে নাতাশা চরিত্রটির ইতি টানা হয়। তাই সবাই ভেবেই নিয়েছিলেন, স্কারলেট জোহানসনকেও আর দেখা যাবে এ সিনেমায়। তবে হলিউডের বেশকিছু গণমাধ্যম খবর দিয়েছে, ‘ব্ল্যাক উইডো’ সিনেমায় আবারও দেখা স্কারলেট জোহানসনকে।
এদিকে ছবিটির প্রযোজনা সংস্থা মার্ভেল কমিকস বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। যেহেতু ব্ল্যাক উইডো সিনেমায় স্কারলেট জোহানসনের চরিত্রটির ইতি টানা হয়েছে; তাই তাকে ভিন্ন সিনেমায় তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে স্কারলেটের চরিত্রটি ভক্তদের মাঝে ভালো রকম প্রভাব ফেলেছে। তাই চরিত্রটিকে বেশকিছু প্রজেক্টে ফিরে আনা হতে পারে বলে মার্ভেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে।
এরই মধ্যে হলিউডের একটি গণমাধ্যম দাবি করছে, অ্যাভেঞ্জার সিনেমার পরের কিস্তিতে ব্ল্যাক উইডোর ভূমিকায় দেখা যাবে এ তারকা অভিনেত্রীকে। তবে তারা বিষয়টি নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত নয়।
অন্যদিকে ‘ক্যাপ্টেন আমেরিকা : দ্য উইন্টার সোলজার’ ও ‘সিভিল ওয়ার’ সিনেমাতেও তাকে দেখা যেতে পারে বলে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে। এর মধ্যে ক্যাপ্টেন আমেরিকা সিনেমায় ব্ল্যাক উইডোর ভূমিকায় স্কারলেটকে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে দাবি করা হয়েছে।
অনেকেরই ধারণা, ভক্তদের কথা মাথায় রেখেই মাল্টিভার্স তত্ত্বের যুক্তিতে ডক্টর স্ট্রেঞ্জের সাহায্যে আয়রনম্যান, ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক উইডোকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ফেরানোর কথা ভাবা হচ্ছে। তবে সম্প্রতি সামনে এসেছে একটি নতুন গুঞ্জন। ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ার্স’-এর মাধ্যমে ফের সুপারহিরোর পোশাকে পর্দায় ফিরছেন টোনি স্টার্ক, ক্রিস ইভান্স ও স্কারলেট জোহানসন। টুইটারে দাবি মার্ভেল ভক্তদের। হলিউডের গুঞ্জন অনুযায়ী, ২০২৬ সালের ১ মে মুক্তি পেতে চলেছে মার্ভেল ব্রহ্মাণ্ডের এই ছবি। চর্চিত এই ছবি নিয়ে ইতোমধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।