বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৫:২৬ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৭:৩০ পিএম
বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ সিনে পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসর অনুষ্ঠিত হলো গত ২৮ আগস্ট। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এই অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন। আয়োজনটি সঞ্চালনা করেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।
এই আসরে ‘৮৩’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর সিং আর ‘মিমি’র জন্য সেরা অভিনেত্রী হয়েছেন কৃতি শ্যানন।
এবারের ফিল্মফেয়ারের আসরে ‘শেরশাহ’ এবং ‘সর্দার উধম’ সিনেমার জয়জয়কার দেখা গেছে। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’। সেরা পরিচালকের পুরস্কারও জিতে নিয়েছে এই সিনেমা।
অ্যাওয়ার্ড শোতে উপস্থিত ছিলেন রাবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল এবং দিয়া মির্জারা।
একনজরে ফিল্মফেয়ার ২০২২ জয়ীদের তালিকা:
সেরা অভিনেতা: রণবীর সিং [৮৩]
সেরা অভিনেত্রী: কৃতি শ্যানন [মিমি]
সেরা অভিনেতা [সমালোচক]: ভিকি কৌশল [সর্দার উধম]
সেরা অভিনেত্রী [সমালোচক]: বিদ্যা বালান [শেরনি]
সেরা পরিচালক: বিষ্ণুবর্ধন [শেরশাহ]
সেরা ছবি [পপুলার]: শেরশাহ
সেরা ছবি [ক্রিটিক]: সর্দার উধম
সেরা সহ-অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠি [মিমি]
সেরা সহ-অভিনেত্রী: সাই তমহাঙ্গার [মিমি]
সেরা গল্প: অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে [চন্ডীগড় করে আশিকি]
সেরা ডায়লগ: দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার [সন্দীপ অর পিঙ্কি ফারার]
সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য এবং রীতেশ শাহ [সর্দার উধম]
সেরা নবাগত অভিনেতা: ইহান ভাট [৯৯ সংস]
সেরা নবাগতা অভিনেত্রী: শর্বরী বাগ [বান্টি অর বাবলি ২]
সেরা মিউজিক অ্যালবাম: তানিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস [শেরশাহ]
সেরা লিরিক্স: কৌসর মুনির-লেহেরা দো [৮৩]
সেরা গায়ক: বি প্রাক- মন ভরেয়ৎ [শেরশাহ]
সেরা গায়িকা: আসিস কৌর- রাতা লম্বিয়া [শেরশাহ]
সেরা অ্যাকশন: শেরশাহ
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: শান্তনু মৈত্র [সর্দার উধম]
সেরা কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলী- চকা চক [অতরঙ্গি রে]
সেরা সিনেমাটোগ্রাফি: অভীক মুখোপাধ্যায় [সর্দার উধম]
সেরা কস্টিউম: সর্দার উধম
সেরা এডিটিং: শেরশাহ
জীবনোত্তর সম্মান: সুভাষ ঘাই
প্রবা/এসএস/এলএ/এমজে