× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাকশন সিনেমায় আরজু, নায়িকা শিরিন শিলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৯ পিএম

অ্যাকশন সিনেমায় আরজু, নায়িকা শিরিন শিলা

অমর নায়ক সালমান শাহকে হৃদয়ে ধারণ করে চলচ্চিত্রে পা রেখেছিলেন কায়েস আরজু। সালমানের মতোই স্টাইল ও লুক নিয়ে সিনেমায় হাজির হতে পছন্দ করেন তিনি। নিজেকে এরইমধ্যে রোমান্টিক নায়ক হিসেবে সুপরিচিত করে তুলেছেন। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন যেখানে তাকে পাওয়া গেছে মিষ্টি প্রেমের দুষ্টু প্রেমিকের চরিত্রে। সেই ইমেজ ভেঙে এবার অ্যাকশন হিরো হিসেবে পর্দায় আসতে চলেছেন ‘তুমি আছ হৃদয়ে’খ্যাত এই নায়ক। 

আরজু যুক্ত হয়েছেন ‘যাযাবর’ নামের সিনেমায়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নির্মিতব্য এই ছবিটিতে চুক্তিবদ্ধ হন এই নায়ক। 

কমল সরকারের কাহিনী ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। ইউর ভিশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মনিরুল ইসলাম। এ সিনেমায় আরজুর বিপরীতে জুটিবদ্ধ হয়েছেন শিরিন শিলা।  

এ সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘রোমান্টিক ইমেজ ভেঙে অ্যাকশন চরিত্র নিয়ে হাজির হব এই সিনেমায়। নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছি। এ চরিত্রটি আমার কাছে বিশেষ এবং চ্যালেঞ্জের। তাই সেভাবে নিজেকে তৈরিও করেছি। সেইসঙ্গে শিরিন শিলার সঙ্গে আগেও কাজ করেছি। নতুন সিনেমায় আমাদের অভিজ্ঞতা উপভোগ্য হবে প্রত্যাশা করছি।’

প্রযোজনা সংস্থা জানায়, আগামী ১৩ মার্চ থেকে পাহাড়কন্যা খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক লোকেশনে ছবিটির দৃশ্য চিত্রায়নের কাজ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে কক্সবাজার, মানিকগঞ্জ, গাজীপুর ও সবশেষে রাজধানীর বিভিন্ন লোকেশানে শুটিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটির ক্যামেরা ক্লোজ করা হবে। 

সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, শাহনুর, কাজী হায়াৎ, শিরিন আলম, তুষার খান, মাহমুদুল ইসলাম (বড়দা মিঠু) প্রমুখ। 

চিত্রগ্রহণ করবেন তপন আহমেদ, সংগীত পরিচালনায় এস আই শহীদ, নৃত্য পরিচালনায় জাকির ও মাইকেল বাবু রতন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা