× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ বানিয়ে চমকে দিল বেলাল খানের ছেলে!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৫ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৩ পিএম

বিশ্বকাপ বানিয়ে চমকে দিল বেলাল খানের ছেলে!

জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের ছেলে নাওয়াফ খান। ফুটবল খেলার ভক্ত সে। নিয়মিত দেখে আর্জেন্টিনা ও মেসির খেলা। এবার প্রিয় দল ও খেলোয়াড় বিশ্বকাপ জেতায় আনন্দের শেষ নেই তার। বিশ্বকাপটাও তাই বিশেষ হয়ে উঠেছে তার কাছে। 

এবার নিজেই সেই কাপ বানিয়ে বাবা-মাকে চমকে দিল। মজার এই তথ্য ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বেলাল খান।

তিনি লেখেন, 'আমার ছেলে নাওয়াফ খান এজি চার্জ স্কুলে ক্লাস সিক্সে পড়ে। তার পড়াশোনা নিয়ে আমি বরাবরই সন্তুষ্ট। তবে তারচেয়েও বেশি মুগ্ধ হই পুত্রের নানা রকম আবিষ্কার ও সৃষ্টিশৈলী মন মানসিকতায়। প্রায়ই সে এটা সেটা বানিয়ে চমকে দেয়।

এবার সে বিশ্বকাপ রেপ্লিকা বানিয়ে চমকে দিলো। আর্জেন্টিনা ও মেসিভক্ত নাওয়াফ কদিন আগে স্কুল থেকে ফেরার পথে এক দোকানে একটা বিশ্বকাপ রেপ্লিকা দেখেছিল৷ সেটার দাম অনেক বেশি। 

আমাকে, ওর মাকে কিছু জানায়নি সে। মায়ের কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে গলির দোকান থেকে নানা রকম জিনিসপত্র কিনে এনে নিজেই বিশ্বকাপ একটা বানিয়ে ফেলেছে। পুরো গল্পটা শুনে আমি খুব আপ্লুত হয়ে গেলাম৷ 

সে জিনিসটা কেমন বানিয়েছে সেটার চেয়ে পুত্র আমার এটা বানাতে পেরেছে এটা আমাকে আবেগী করেছে। 

দোয়া করবেন আমার ছেলের জন্য। তার এই বুদ্ধিমত্তা, সৃষ্টির নেশাটা যেন থাকে সবসময়। তার জন্য অনেক স্বপ্ন দেখি আমি।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা