× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ দিয়ে বলিউডে চঞ্চল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ১৩:১৫ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১৫:২৯ পিএম

অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ দিয়ে বলিউডে চঞ্চল

বলিউডের বিখ্যাত নির্মাতা রাজকুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস : ৩’ সিনেমায় কাজ করবেন চঞ্চল চৌধুরী। এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে কদিন ধরে। তবে এ খবরকে গুজব বলে দাবি করলেন বাংলাদেশের শক্তিমান এই অভিনেতা। তিনি বলেন, ‘এমন কোনো তথ্য আমার কাছে নেই।’

তবে তিনি নিশ্চিত করেন, অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’র দ্বিতীয় সিজনে দেখা যেতে পারে তাকে। 

সম্প্রতি শাওকীর পরিচালনায় হইচই-এ মুক্তি পাওয়া ‘কারাগার’ দিয়ে দুই বাংলায় আলোচনায় আসেন চঞ্চল। সেই সিরিজে তার অভিনয়ের প্রশংসা করে ডিজনি+হটস্টারের সিইও হুজেফা কাপাডিয়া নামের একটি আইডি থেকে ফেসবুকে পোস্ট করা হয়। সেখানেই দাবি করা হয়, মুন্নাভাই এমবিবিএস সিনেমার পরবর্তী পর্বে দেখা যাবে তাকে৷ 

তবে এ বিষয়টি স্রেফ গুঞ্জন বলেই দাবি করলেন চঞ্চল। তিনি বলেন, ‘অনেকেই এ বিষয়ে জানতে চাইছেন৷ রাজকুমার হিরানি একজন গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করা অবশ্যই দারুণ ব্যাপার৷ তবে এরকম কোনো আলোচনা আমার সঙ্গে তিনি বা তার টিমের কেউ এখন পর্যন্ত করেননি।’

তবে চঞ্চল গণমাধ্যমে বলেন, ‘পাতাল লোক’ দ্বিতীয় সিজনে কাজের ব্যাপারে কথা চলছে তার। এতে প্রধান একটি চরিত্রে দেখা যেতে পারে ‘হাওয়া’র চাঁনমাঝিকে। 

প্রসঙ্গত, ২০২০ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশ হয় হিন্দি ক্রাইম থ্রিলার

 ‘পাতাল লোক’। ওয়েব সিরিজটি বেশ আলোচনায় আসে। ফিল্মফেয়ারে ৮টি পুরস্কারও জিতে নেয়। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অভিনাশ অরুণ, প্রোসিত রায়৷ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, গুল পানাগ, নীরজ কাবি, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্বরক সিং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

প্রবা/এলএ /এসআর


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা