× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরে এলেন মেগান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৯ পিএম

ফিরে এলেন মেগান

তারকাদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। ব্যক্তিজীবন ও কর্মজীবনের নানান ঘটনা ভক্তদের সঙ্গে শেয়ার করেন অন্তর্জাল দুনিয়ার মাধ্যমে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমকে দূরে সরিয়ে রাখা এক প্রকার অসম্ভবই বটে।

বিষয়টি ভালোভাবেই অনুধাবন করেছেন হলিউড তারকা অভিনেত্রী মেগান ফক্স। তাইতো বন্ধ থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবারও চালু করলেন তিনি। অবশ্য এর পেছেন অন্য কারণও আছে।

কিছুদিন ধরে বাগদত্তা-প্রেমিক মেশিন গান কেলির সঙ্গে সম্ভাব্য ছাড়াছাড়ি নিয়ে সংবাদ শিরোনামে স্থান পেয়েছেন মেগান ফক্স। কেলির সঙ্গে তার সব ছবি মুছে ফেলে অ্যাকাউন্ট বাতিল করার পর এসব গুজবের জন্ম হয়। ২০২২-এর জানুয়ারিতে এ দুই তারকার বাগদান হয়েছিল। এরপর কিছুদিন আগে ছাড়াছাড়ির গুজব রটার পর সুপার বোল উইকএন্ডে তাদের ছবি প্রকাশিত হয়, যেখানে মেগান ক্যাপশন দেন : ‘অসততার স্বাদ পাওয়া যায়/তোমার নিঃশ্বাসে তা প্রকাশ্য।’ পিপল সাময়িকীর এক প্রতিবেদনমতে ‘মেগান খুব মর্মাহত। গত সপ্তাহে তাদের ঝগড়া হওয়ার পর থেকে মেগান মেশিন গান কেলির সঙ্গে কথা বলা বন্ধ রেখেছেন।’ এরপর মেগানকে বাগদানের আংটি ছাড়া দেখা যায়; তাতে গুজব আরও ছড়িয়ে পড়ে। হলিউডের বেশকিছু গণমাধ্যম দাবি করে, ‘তারা বাগদান ভাঙেননি, তবে মেগান আংটি খুলে রেখেছেন। এমন আগেও ঘটেছে তবে মনে হচ্ছে এবার পরিস্থিতি গুরুতর।’ বেশ কিছু সূত্রের দাবি, ‘এমজিকের পারফরম্যান্স দেখার কথা থাকলেও তাদের মাঝে তর্কাতর্কির পর মেগান শেষ মিনিটে তা বাতিল করেন।’ তাদের মাঝে সম্পর্কের এটাই ইতি কি না, কয়েক দিনের মধ্যে জানা যাবে। আর সবকিছুর পেছনে মেশিন গানের সঙ্গে গায়িকা সোফি লয়েডের প্রেমের যোগসূত্র খুঁজছেন অনেকে।

এত গুঞ্জনের মধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবারও চালু করেছেন মেগান। এক পোস্টে তিনি জানান, ‘সোফি লয়েডের সঙ্গে তার কোনো সমস্যা নেই। মেশিন গানের সঙ্গে বিচ্ছেদে এই গায়িকার কোনো হাত নেই। কিন্তু এতদিন ধরে বিভিন্ন সংবাদ দেখে আমার অবাক লেগেছে। চ্যাটজিপিটির সাহায্যে এমন তথ্য হয়তো অনেকেই দিয়েছেন। সোফির জন্য আমার শুভকামনা থাকল। সে একজন দারুণ শিল্পী। হলিউড ইন্ডাস্ট্রিতে তাকে গাইবার আমন্ত্রণ রইল।’

এমন পোস্টে এখন অনেকেই নিশ্চিত হয়েছেন যে, মেশিন গানের সঙ্গে সম্পর্ক একদমই ভালো চলছে না মেগান ফক্সের। কিছুদিনের মধ্যে যদি তাদের বিচ্ছেদের খবর আসে, তাহলে খুব একটা অবাক হওয়ার কিছু হবে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা