× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাদাসাহেব ফালকে-২০২৩ সেরা ছবি কাশ্মীর ফাইলস, সেরা নায়ক-নায়িকা আলিয়া-রণবীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৮ পিএম

দাদাসাহেব ফালকে-২০২৩  সেরা ছবি কাশ্মীর ফাইলস, সেরা নায়ক-নায়িকা আলিয়া-রণবীর

ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে আলিয়া ভাট ও রণবীর কাপুর সেরা অভিনেত্রী ও সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। অন্যদিকে কাশ্মীর ফাইলস জিতেছে সেরা ছবির সম্মান।

কাশ্মীর ফাইলস সিনেমার জন্য অনুপম খের ‘বহুমুখী অভিনেতা’র পুরস্কার জিতে নিয়েছেন। আলিয়া ভাট ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সঙ্গে স্বামী রণবীর কাপুরের তরফ থেকে ‘ব্রহ্মাস্ত্র’র সেরা অভিনেতার পুরস্কারও নেন।

অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ঋষভ শেঠি তার কন্নড় সিনেমা ‘কান্তারা’র জন্য ‘সবচেয়ে প্রতিশ্রুতিশীল অভিনেতা’র পুরস্কারে ভূষিত হয়েছেন। বরুণ ধাওয়ান তার ‘ভেড়িয়া’ চলচ্চিত্রের জন্য সমালোচকদের নির্বাচনে ‘সেরা অভিনেতা’র পুরস্কার জিতেছেন। টেলিভিশন বিভাগে রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ জিতেছে ‘টেলিভিশন সিরিজ অব দ্য ইয়ার’ পুরস্কার।

প্রবীণ অভিনেত্রী রেখাকে তার চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়েছে বিশেষ সম্মান। তিনি একটি সোনালি শাড়ি পরে ইভেন্টে উপস্থিত হয়েছিলেন এবং সাদা শাড়িতে থাকা আলিয়ার হাতে তার বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মঞ্চে পুরস্কার দেওয়া-নেওয়ার সময় দুজনে আলিঙ্গন এবং চুম্বন বিনিময় করেন এবং পাপারাজ্জিদের জন্য একসঙ্গে পোজও দেন। অন্যদিকে হরিহরণ সংগীতশিল্পে অসামান্য অবদানের জন্য পুরস্কার জিতেছেন।

একনজরে বিজয়ীরা

সেরা চলচ্চিত্র : কাশ্মীর ফাইলস

সেরা পরিচালক : আর বাল্কি (চুপ : রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট)

সেরা অভিনেতা : রণবীর কাপুর (ব্রহ্মাস্ত্র : পার্ট ১)

সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

মোন্ট প্রমিসিং অভিনয়শিল্পী : ঋষভ শেঠি (কান্তারা)

পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা : মণীশ পল (যুগ যুগ জিয়ো)

চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদান : রেখা

সেরা ওয়েব সিরিজ : রুদ্র - দ্য এজ অব ডার্কনেস

সমালোচকদের মতে সেরা অভিনেতা : বরুণ ধাওয়ান (ভেড়িয়া)

সেরা চলচ্চিত্র : আরআরআর

সেরা টেলিভিশন সিরিজ : অনুপমা

বহুমুখী অভিনেতা : অনুপম খের (কাশ্মীর ফাইলস)

টেলিভিশন সিরিজে সেরা অভিনেতা : জাইন ইমাম (ফানা - ইশক মে মারজাওয়া)

টেলিভিশন সিরিজে সেরা অভিনেত্রী : তেজস্বী প্রকাশ (নাগিন)

সেরা গায়ক : সচেত ট্যান্ডন (মাইয়া মাইনু)

সেরা গায়িকা : নীতি মোহন (মেরি জান)

সেরা চিত্রগ্রাহক : পিএস বিনোদ (বিক্রম ভেদা)

সংগীতশিল্পে অসামান্য অবদান : হরিহরণ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা