বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২২ ০০:০৬ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২২ ১২:২৯ পিএম
দেশের জনপ্রিয় নায়ক ওমর সানি। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে সরব তিনি। খুব একটা নিয়মিত না হলেও মাঝে-মাঝেই সিনেমায় দেখা মেলে তার।
ওমর সানি কাজ করেছেন বিভিন্ন প্রজন্মের নন্দিত নির্মাতাদের সঙ্গে। তবে এই প্রথমবার তিনি কাজ করলেন গুণি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায়৷
তবে এটি কোনো সিনেমা বা ওটিটির কাজ নয়। সানিকে দেখা যাবে ফারুকীর নির্মাণে নতুন একটি বিজ্ঞাপনে। সেখানে তার সহশিল্পী হিসেবে আছেন 'ব্যাচেলর পয়েন্ট'র তুমুল জনপ্রিয় কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ।
এই তথ্য নিজেই জানিয়েছেন ওমর সানি৷ তিনি বলেন, 'মোস্তফা সরয়ার ফারুকী ওয়াও, এক কথায় অসাধারণ। প্রথম কাজ করলাম তার সঙ্গে। একটি বিজ্ঞাপনে। আমার সাথে কো-আর্টিস্ট ছিল পলাশ (কাবিলা)।'
সানি আরও বলেন, 'কাজ করে তৃপ্তি পেয়েছি, ইনশাল্লাহ আরও কাজ করব। ধন্যবাদ মোস্তফা সরয়ার ফারুকীর টিম ছবিয়ালকে।'
শিগগিরই আর্থিক লেনদেনের এপসের এই বিজ্ঞাপনটি দেখা যাবে দেশের বিভিন্ন গণমাধ্যমে।
প্রবা/এলএ /এসআর