× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবাশীষের সিনেমায় সংগীত পরিচালক কলকাতার শ্রীপ্রিতম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১১ পিএম

দেবাশীষের সিনেমায় সংগীত পরিচালক কলকাতার শ্রীপ্রিতম

২৭ জানুয়ারি ছিল নির্মাতা দেবাশীষ বিশ্বাসের জন্মদিন। বিশেষ এই দিনে তিনি নতুন সিনেমার ঘোষণা দিয়ে জানান, তার নতুন ছবির নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। আশির দশকের ‘নাগ পূর্ণিমা’ ছবির একটি গানের শিরোনাম এটি। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত এন্ড্রু কিশোর, পর্দায় এ গানে ঠোঁট মিলিয়েছিলেন সোহেল রানা। সেই গান থেকেই অনুপ্রাণিত হয়ে সিনেমার নামকরণ করলেন তিনি।

সিনেমার নায়ক এখনো চূড়ান্ত করা হয়নি। তবে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এ বছরেই মুক্তির লক্ষে সিনেমার শুটিং শুরু হবে শিগগিরই।

তার আগে দেবাশীষ জানালেন তার সিনেমার সংগীত পরিচালকের নাম। সোমবার নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি ঘোষণা দেন, ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় সংগীত পরিচালনা করবেন কলকাতার শ্রীপ্রিতম ব্যানার্জি। 

এর আগে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় কাজ করেছিলেন শ্রীপ্রিতম ব্যানার্জি। তিনি বলিউডের কিংবদন্তি গায়ক কুমার শানুর গাওয়া ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ - এর সুর করেছিলেন। 

নির্মাতা আরও জানান, আগামী মে মাসে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। এর চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবিতে অভিনয় করবেন মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলাসহ অনেকে। মেকাপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন এসকে দীপ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা