প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৪ পিএম
‘ইনফেকশন অব লাভ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার। ছবি : প্রবা
তরুণ নির্মাতা শাহ নেওয়াজ খান সিজু নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনফেকশন অব লাভ’ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পায় ৩ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের নির্বাক এই চলচ্চিত্র। এতে অভিনয় করেন একঝাঁক নবীন অভিনেতা-অভিনেত্রী। মুক্তির পর এটি নিয়ে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
ফেসবুক, ইউটিউব মিলিয়ে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ অভিভূত হয়েছেন থিংক ট্যাংকার্স প্রোডাকশনের এই কাজ দেখে। যাদের অন্যতম হলেন মুক্তি প্রতিক্ষিত ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রের প্রযোজক জসিম আহমেদ, তরুণ নির্মাতা তাওকির শাইক, হেমন্ত সাদীক, নাজমুল নবীন, আসাদ জামান, আনন্দ কুটুম, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, ওটিটি প্ল্যাটফর্ম চরকির ক্রিয়েটিভ প্রডিউসার আল আমিন হাসান নির্ঝর, জনপ্রিয় লেখক সোহাইল রহমান।
খুব সুন্দর কাজ করছো সিজু। নামকরণ খুবই যথাযথ হয়েছে- এভাবে শুভকামনা জানিয়ে নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করার পাশাপাশি এমন মন্তব্যই করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষার টাইমলাইন সিজুকে ট্যাগ করে লিখেছেন, ‘বিউটিফুল ওয়ার্ক। কিপ গোয়িং।’
এছাড়া নির্মাতার ফেসবুক টাইমলাইনে শেয়ার করা একটি ভিডিওতে জার্মান ট্রাভেলার ক্রিস্টোফার কুনের মুখ থেকেও শোনা গেছে কাজটি নিয়ে তার মুগ্ধতার কথা। যার রেশ ধরে নির্মাতা সিজু বলেন, ‘এই সিনেমাটি মূলত পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করেই বানিয়েছি আমি। মেকিং ট্রিটমেন্ট এমন রেখেছি যেন কোনরকম ভাষার দেওয়ালে আটকে না থাকে এটি, পৃথিবীতে বসবাসরত যেকোন দর্শকই যেন একইভাবে কানেক্টেড ফিল করতে পারেন সিনেমাটির সঙ্গে।’
‘ইনফেকশন অব লাভ’ এ কাজ করা অভিনেতা, অভিনেত্রীরা নবীন হলেও এই ছবি নির্মাণের পেছনে কাজ করেছেন দেশের সেরা সব শিল্পী। ছবিটির ক্রেডিট টাইটেল সূত্রে জানা গেছে, ফারুকীর ডুব-শনিবার বিকেল-নো ল্যান্ডস ম্যানখ্যাত সম্পাদক মোমিন বিশ্বাস করেছেন এর সম্পাদনার কাজ। এছাড়াও রেহানা মরিয়ম নূর, লাইভ ফ্রম ঢাকার মতো কাল্ট ছবির কালারিস্ট চিন্ময় রয় ছিলেন রং-বিন্যাসের কাজে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন চিরকুটের আরাফাতুল হাসান শান্ত, সিনেমাটোগ্রাফিতে ছিলেন মাহমুদুল হাসান।
মিস্টার হিলার টেলিমেডিসিন এপের প্রতিষ্ঠাতা মোরশেদ খন্দকার সৌরভের প্রযোজনায় নির্মিত হয়েছে অসাধারণ এই চলচ্চিত্রটি, যা দেখা যাবে এই লিংকেঃ https://fb.watch/iNFGlmrELS/। বিজ্ঞপ্তি।