× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূতের ঘাড়ে চেপে ঢাকায় আসছেন অঞ্জন

অনশ্রীয়া তালুকদার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১০ পিএম

ভূতের ঘাড়ে চেপে ঢাকায় আসছেন অঞ্জন

গানের গল্পদলিল ‘অঞ্জনাঢ্য গান’ নিয়ে ঢাকায় আসছেন অঞ্জন দত্ত। ছাপাখানার ভূত প্রকাশনী থেকে এসেছে তার বই। আগামী ৪ মার্চ বইটির প্রকাশনা উৎসব উপলক্ষে ঢাকায় আসবেন এই নন্দিত গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক।

ছাপাখানার ভূত থেকে একে একে বেরিয়েছে অঞ্জন দত্তকে নিয়ে তিন তিনটি গ্রন্থ ‘অঞ্জনযাত্রা’, ‘নাট্যঞ্জন’ ও ‘অঞ্জনাঢ্য গান’। সম্প্রতি প্রকাশিত ‘অঞ্জনাঢ্য গান’-এর আনুষ্ঠানিক প্রকাশসহ সব গানের পেছনের গল্প নিয়ে পাঠকের মুখোমুখি হবেন অঞ্জন দত্ত। সঙ্গে থাকবে গানও। ঢাকার বেইলি রোডে হবে আয়োজন। 

বেলা বোস খ্যাত অঞ্জন দত্ত একজন ভারতীয় বাঙালি সংগীতশিল্পী। একাধারে তিনি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। যদিও সংগীতের জন্যই তার পরিচিতি বেশি। উত্তর বাংলার পাহাড়ি অঞ্চলে বেড়ে ওঠা অঞ্জন দত্ত দার্জিলিংয়ের সেন্ট পল স্কুল থেকে তার পড়াশোনা শেষ করেন। সত্তর দশকের শেষের দিকে তিনি ওপেন থিয়েটার নামক একটি দলে যোগদান করেন। মৃণাল সেনের পরিচালিত সিনেমা ‘চলচ্চিত্র’ দিয়ে তিনি অভিনয়ের যাত্রা শুরু করেন। বব ডিলান এবং কবির সুমনের গান দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে গানে আসেন। তার গানের মাধ্যম ফুটিয়ে তোলেন মধ্যবিত্ত বাঙালি জীবনের কঠিন বাস্তবতায়। 

১৯৯৪ সালে তিনি প্রকাশ করেন তার প্রথম অ্যালবাম ‘শুনতে কি চাও’। ১৯৯৯ সালে তিনি প্রকাশ করেন ‘হেলো বাংলাদেশ’। দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় এই গায়ক।

করোনা হানা দেওয়ার আগ মুহূর্তে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন অঞ্জন। তখন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় অঞ্জন দত্ত অভিনীত এবং তারই নির্দেশনায় নাটক ‘সেলসম্যানের সংসার’। আবারও ঢাকা রাঙাতে আসছেন তিনি। এবার গান বা নাটক-সিনেমা নিয়ে নয়, অঞ্জন আসবেন পাঠকদের প্রিয় লেখক হিসেবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা