× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ বছর পূর্তিতে ঢাবিতে গাইবে চিরকুট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৬ পিএম

২০ বছর পূর্তিতে ঢাবিতে গাইবে চিরকুট

দেখতে দেখতে ২০ বছর পেরিয়ে গেল গানের দলটি। এই দীর্ঘসময়ের পথচলায় তারা উপহার দিয়েছে বহু শ্রোতাপ্রিয় গান। পেয়েছে অনেক সাফল্য ও স্বীকৃতি। দেশের গানের প্রতিনিধি হয়ে ঘুরে বেড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে। সেই দলের নাম চিরকুট। ২০০২ সালে এ ব্যান্ডের জন্ম। এরপর গানে-সুরে বেড়ে ওঠা। দলের নামকরণ করেন শারমিন সুলতানা সুমি। তিনিই এই দলের প্রধান ও কণ্ঠশিল্পী। 

আসছে ২৩ ফেব্রুয়ারি ২০ বছর পূর্ণ করবে চিরকুট। এ উপলক্ষে দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে কনসার্ট করতে যাচ্ছে। সেদিন সন্ধ্যা ৬টায় এই তথ্য নিশ্চিত করে শারমিন সুলতানা সুমি বলেন, ‘এই পথচলাতেই আমাদের আনন্দ। গানে গানে ২০ বছর পার করেছে চিরকুট। এত এত সাফল্য, অর্জন এসেছে কেবলই শ্রোতাদের জন্য। এই শ্রোতারা আমাদের কাছে শক্তি, প্রেরণা। তাদের সঙ্গে ২০ বছর পূর্তির মুহূর্তটা ভাগ করে নিতেই কনসার্টে গাইব। সবাই গানে গানে মেতে উঠব উল্লাসে।’

জন্মের আট বছর পর ২০১০ সালে চিরকুট তাদের প্রথম অ্যালবামটি প্রকাশ করে। অ্যালবামটির নাম ‘চিরকুটনামা’। অ্যালবামের ‘খাজনা’গানটি দারুণ জনপ্রিয়তা পায়। গানটির মিউজিক ভিডিও ইউটিউব সাফল্য পেয়েছে। চিরকুটের কাছ থেকে জানা যায়, তাদের ইউটিউব সাফল্য দেখে মিউজিক চ্যানেল এমটিভিও এই গানটি প্রচারের প্রস্তাব দিয়েছিল। সেই অ্যালবামে আরও ছিল ‘কাটাকুটি’, ‘বন্ধু’, ‘আমি জানি না’, ‘ছোট্ট নদী’, ‘দয়াল’, ‘ফুল ফোটা গান’, ‘ঘরে ফেরা’ শিরোনামের গানগুলো। প্রথম অ্যালবাম দিয়েই দলটি জানান দেয় তারা রাজত্ব করতে প্রস্তুত। ২০ বছরের পথচলায় তার প্রমাণ দিয়েছে শারমিন সুলতানা সুমির নেতৃত্বের চিরকুট। অডিও কিংবা সিনেমায় গান দিয়ে বাজিমাত করেই চলেছে দলটি। চিরকুটের প্রকাশিত দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশ হয় ২০১৩ সালে। সেটিও প্রশংসিত হয় শ্রোতাদের কাছে। এরপর ক্রমে ক্রমে প্রকাশ হয়েছে দলটির ‘উধাও’, ‘বুকা বুকা’, ‘খালাস’, ‘দেখা হোক দেখা হোক’, ‘যাযাবর (দ্য সুইজারল্যান্ড সং)’ অ্যালবাম প্রকাশ করেছে দলটি। এখন পর্যন্ত মোট পাশাপাশি ‘জালালের গল্প’, ‘টেলিভিশন’, ‘ভয়ংকর সুন্দর’, ‘আয়নাবাজি’, ‘ডুব’, ‘বিউটি সার্কাস’ সিনেমাগুলোতে সুমির কণ্ঠে চিরকুটের গানগুলো শ্রোতাদের মুখে মুখে ফেরে।

বর্তমানে চিরকুট ব্যান্ডের লাইনআপে আছেন শারমিন সুলতানা সুমি ( ভোকাল), পাভেল আরিন (ড্রামস), ইমন চৌধুরী (গিটার, বাঞ্জো, মান্ডোলিন), দিদার হাসান ( বেজ), জাহিদ হাসান নিরব (কিবোর্ড, হারমোনিয়াম)।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা