× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জন্মসূত্র’ শুরু করলেন গাজী রাকায়েত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৪ পিএম

‘জন্মসূত্র’ শুরু করলেন গাজী রাকায়েত

পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের বরেণ্য নাট্য রচয়িতা, নির্দেশক, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি। নাম ‘জন্মসূত্র’। গাজী রাকায়েত বলেন, ‘আপাতত ‘চারুনীড়ম স্কুল অফ অ্যাক্টিং’-এ বাচ্চাদের পড়ানো নিয়ে ব্যস্ত সময় কাটে আমার। তাদের সঙ্গেই দিনের বেশিরভাগ সময় যায়। তবে অনেকদিন নির্মাণ হচ্ছে না।

তাই নতুন সিনেমা শুরু করেছি। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করছি। এটি একটি একাডেমিক্যাল ফিল্ম। আমাদের চারুনীড়মের ছাত্রছাত্রীরা এতে অভিনয় করবে। গল্পটি আমাদের নিজেদের। আমার সঙ্গে মাসুদ পথিকও থাকবেন সহযোগিতার জন্য।’

স্বল্পদৈর্ঘ্যটি কোথায় মুক্তি দেওয়া হবে জানতে চাইলে গাজী রাকায়েত বলেন, ‘আপাতত কোথায় মুক্তি দেব তা নিশ্চিত হয়নি। এতে কিছু জীবনের গল্প উঠে আসবে। যেখানে অনেকগুলো চরিত্র রয়েছে। বাকিটা নির্মাণের পরে সবাইকে জানানো হবে।’

জন্মসূত্র নিয়ে বেশ বড় পরিসরে পরিকল্পনা করছেন এই গুণী অভিনেতা ও নির্মাতা। তিনি বলেন, ‘এ সিনেমাটি একটি নিরীক্ষা আমাদের জন্য। ভিন্ন ভাবনা ও আঙ্গিকে নির্মাণ করতে যাচ্ছি। অনেক পরিকল্পনা রয়েছে। আপাতত শুটিং শেষ করতে চাই। আশা করছি, সিনেমাটি যারা দেখবেন তারা উপভোগ করবেন।’

নির্মাতা হিসেবে গাজী রাকায়েতের যাত্রা শুরু হয় ২০০৪ সালে। ‘ঘুণ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য দিয়ে পরিচালনায় নাম লেখান। এরপর ২০০৫ সালে ‘জীবনমৃত’ নামে আরও একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করে আলোচনার জন্ম দেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয় ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ দিয়ে। সিনেমাটি দিয়ে সে বছর সর্বাধিক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গাজী রাকায়েত।

২০২০ সালে তার দ্বিতীয় সিনেমা ও বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি ‘গোর’ মুক্তি পায়। এটি ৯৪তম অস্কার আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। এই সিনেমার হাত ধরে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবি এই বিভাগে প্রতিযোগিতা করে। সরকারি অনুদানের এই সিনেমার পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য নির্মাতা নিজেই করেন।

চলচ্চিত্রটিতে গাজী রাকায়েত ছাড়া আরও অভিনয় করে প্রশংসিত হন মামুনুর রশীদ, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, এস এম মহসিন, শামীম তুষ্টি ও কাজী আনিসুল হক বরুণ। এবার নতুন মিশন নিয়ে আসছেন এই অভিনেতা ও পরিচালক। অপেক্ষা করা যাক জন্মসূত্র সিনেমাটির জন্য।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা