× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডে ধামাকা : এক সিনেমায় শাহরুখ, সালমান ও হৃত্বিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৮ পিএম

বলিউডে ধামাকা : এক সিনেমায় শাহরুখ, সালমান ও হৃত্বিক

এর আগে কখনই বলিউডের এই তিন সুপারস্টারকে এক সিনেমায় দেখা যায়নি। যদিও তাদের প্রত্যেকের রয়েছে আলাদা ফ্যানবেজ। শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনের সিনেমার প্রতি বলিউডপ্রেমীদের থাকে সবচেয়ে বেশি আগ্রহ। তবে তাদের একসঙ্গে সিনেমায় দেখার সাধ পূরণ হয়নি কখনই। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, একসঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা। 

বলিউডে স্পাই ঘরানার সিনেমার জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। কিছু দিন আগে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানকে এমন ভূমিকায় দেখা গেছে। ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাতে সালমান খানও ছিলেন একজন স্পাই পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে ‘ওয়ার’ সিনেমায় হৃত্বিকের চরিত্র তো আইকনিক রূপ ধারণ করেছে। এরই মধ্যে ‘ওয়ার’ সিনেমার স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ হয়েছে। শোনা যাচ্ছে, ‘ওয়ার টু’তে একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশন। 

যশরাজ ফিল্মস থেকে জানানো হয়েছে, ‘ওয়ার টু’ সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। আদিত্য চোপড়া ও শ্রীধর রাঘবন এর স্ক্রিপ্ট লিখেছেন। চলতি বছরের শেষ দিকে ছবির দৃশ্য ধারণ শুরু হবে। ছবির প্রথম কিস্তিতে হৃত্বিক রোশন তো ছিলেনই। এবার সালমান খান ও শাহরুখ খানের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে। যদি তারা রাজি হন, তাহলে ভক্তদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। আশা করছি, সবাইকে ইতিবাচক কিছু জানাতে পারব।’

যশরাজের এমন সংবাদে নড়েচড়ে বসেছে গণমাধ্যমগুলো। কারণ এমনটা হওয়া যে অবাস্তব কিছু নয়, তা মানছেন অনেকেই। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে একটি বড় অংশে অভিনয় করেছেন সালমান খান। অন্যদিকে হৃত্বিকের সঙ্গে শাহরুখের রয়েছে ভালো সম্পর্ক। 

এদিকে এবারের দিওয়ালিতে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘টাইগার থ্রি’। শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় আছে। তবে সবকিছুকে এক পাশে রেখে তিন তারকাকে এক ফ্রেমে দেখার অপেক্ষা করছেন ভক্তরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা