× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিবিড় কুমারের শারীরিক অবস্থা উন্নতির দিকে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৫ পিএম

ছেলে নিবিড়ের সঙ্গে কুমার বিশ্বজিৎ। ছবি : সংগৃহীত

ছেলে নিবিড়ের সঙ্গে কুমার বিশ্বজিৎ। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় নিবিড়ের মাথা ও চোখের বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে কুমার বিশ্বজিতের চাচাত ভাই অভিজিৎ দে লিখেছেন, ‘সবাই নিবিড় বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’

চিকিৎসক সূত্রে জানানো হয়, নিবিড়ের মস্তিষ্কের এমআরআই সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন তিনি। সেখানে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় রাখা হয়েছে।

তবে অভিজিৎ দে জানান, আগামীকাল নিবিড়ের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। যেন সে স্বাভাবিক শ্বাস নিতে পারে। পরবর্তী সময়ে নিবিড় কুমারের আরও একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এজন্য চিকিৎসকরা তার শারীরিক অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন।

কুমার বিশ্বজিতের পরিবারের বরাত দিয়ে কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিবিড়ের সঙ্গে ছিলেন আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী। যারা সবাই নিহত হয়েছেন। তারা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। এই তিনজনের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। সূত্র : ইউএনবি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা