বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১২:৫৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৩:৩৫ পিএম
বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় সিনেমা সিরিজ ‘হ্যারি পটার’। সম্প্রতি এর রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন না স্বয়ং সিনেমাটির স্রষ্টা ও লেখিকা জেকে রাউলিং। তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।
শোনা যাচ্ছিল, তাকে নাকি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। অবশেষে এ নিয়ে মুখ খুললেন লেখিকা রাউলিং।
এক রেডিও সাক্ষাৎকারে এ ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি। হ্যারি পটারের চলচ্চিত্রের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে না থাকা নিয়ে রাউলিং বলেন, ‘আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি সেই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিই। আমার মনে হয়েছিল এ উৎসব বইয়ের নয়, চলচ্চিত্রের। আমাকে আমন্ত্রণ জানানো হয়নি এ তথ্য একেবারেই সঠিক নয়।’
হ্যারি পটার ফিল্ম ফ্রাঞ্চাইজির প্রধান তিন চরিত্রাভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিপ, রুপার্ট গ্রিন্ট, এমা ওয়াটসন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ক্রিস কলম্বাস ও কলাকুশলীরা।
সোশ্যাল মিডিয়ায় সহলেখক সালমান রুশদির ওপর হামলার নিন্দা করায় মৃত্যুর হুমকি দেওয়া হয় রাউলিংকে। এ নিয়েও সরব তিনি। বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া মজার হতে পারে। কিন্তু আমি এখানে ঝগড়া-ঝাঁটি পছন্দ করি না। মতামত আদান-প্রদানের মাধ্যম হিসেবেই দেখি।’
প্রবা/এসএস/এলএ /এসআর