× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ববি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৫ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম

নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ববি

ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিনেমার নাম ‘ফ্রড দ্য বাটপার’। সিনেমাটি নির্মাণ করবেন শফিক হাসান। সম্প্রতি ববি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তায় এর শুটিং শুরুর কথা রয়েছে। কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

সিনেমাটিতে ববি অভিনয় করবেন একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীর চরিত্রে, যার পুরো পরিবার ইতালি থাকলেও দেশপ্রেমের কারণে সে বাংলাদেশেই থাকে। সিনেমাটি নিয়ে আশাবাদী ববি।

নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো শফিক ভাইয়ের পরিচালনায় কাজ করতে যাচ্ছি। গল্পটা দেশপ্রেমের ওপর। আমার খুব ভালো লেগেছে। আশা করি সিনেমাটি মুক্তি পেলে দর্শকদেরও পছন্দ হবে।

গত সপ্তাহেই লন্ডনের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ববি। সম্প্রতি তিনি ‘মেঘনাকন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেছেন।

এ ছাড়া শেষ করেছেন ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং। আসছে মার্চের প্রথম সাপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা