× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তি পেল বুবুজান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২০ পিএম

মুক্তি পেল বুবুজান

চলতি বছরে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তবে আশাজাগানিয়া সাফল্য আসেনি কোনো সিনেমা দিয়েই। তাই হল মালিকরা আছেন হতাশায়। তার মধ্যেই নতুন আশা জাগিয়ে আজ দেশের ২১টি হলে মুক্তি পেয়েছে ‘বুবুজান’ সিনেমা। পারিবারিক আমেজের গল্পের সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

নতুন বছরে এটিই নায়িকার প্রথম মুক্তি পাওয়া সিনেমা। ছবিটিতে মাহি নায়ক শান্ত খানের বোনের চরিত্রে অভিনয় করেছেন। এতে শান্তর বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি আজ সারা দেশে মুক্তি পেয়েছে। সমসাময়িক নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপটে নির্মিত সিনেমা বুবুজান। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

সিনেমাটি নিয়ে মাহি বলেন, ‘একদমই আলাদা রকমের গল্পে আমি কাজ করেছি। যেখানে আমাকে ঘিরে ছোট ভাই শান্ত নানানরকম পাগলামি করে। সিনেমাটি দর্শককে আবেগতাড়িত করবে। বিশেষ করে ভাইবোনের সম্পর্কটা স্পর্শ করবে সবার হৃদয়। আমার বিশ্বাস যারা পারিবারিক আমেজের সিনেমা পছন্দ করেন তাদের ভালো লাগবে বুবুজান।’

সিনেমাটি নিয়ে শান্ত খান বলেন, ‘সম্পূর্ণ গল্পনির্ভর ছবি বুবুজান। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এ সিনেমায় বোন বলতে পাগল। কিন্তু আম্মাজান ছবির সঙ্গে গল্পের কোনো মিল নেই। বুবুজান আলাদা গল্প। এখানে মাহি আপু আমার বড়বোনের ভূমিকায় অভিনয় করেছেন।’

শান্ত আরও বলেন, ‘সালওয়া আমার নায়িকা। পুরো টিম নিজেদের শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। এমন একটি লুক অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই প্রকাশ পেয়েছে, যা সবাই ইতিবাচকভাবে নিয়েছে।’

দর্শককে এ সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়ে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘আমার ওপর আস্থা রেখে হলে আসুন এবং বুবুজান দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেশ মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা মেসেজ এবং ট্যুস্ট আছে। যেটা সবার ভালো লাগবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা