× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৫ পিএম

বিয়ে করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

বেশ কয়েক দিন ধরেই বিয়ে নিয়ে আলোচনায় রয়েছেন ওপার বাংলার তারকাযুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় তুলেছেন দুই তারকা। শুরুটা করেছিলেন অঙ্কুশই একটা পোস্ট দিয়ে।

ঐন্দ্রিলার ঠোঁটে ঠোঁট বসানোর ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না।’। এদিকে ১৩ ফেব্রুয়ারি রাতে সোশ্যালে ভাইরাল একটা ছবি। সেখানে বিয়ের সাজে দেখা গেল তাদের। অভিনেত্রীর মাথায় টোপর। গা-ভরা সোনার গহনা। লাল বেনারসি-ওড়না, নাকে নথ, কপালে কলকে। ওদিকে লাল-হলুদ পাঞ্জাবিতে বর সেজেছেন অঙ্কুশ।

তবে কি অঙ্কুশ-ঐন্দ্রিলাকে ঘিরে সব জল্পনার অবসান হতে চলেছে? টলিউডের আলোচিত জুটি অঙ্কুশ–ঐন্দ্রিলা কি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? নাকি এরই মধ্যে বিয়ের পর্ব সেরে ফেলেছেন?

ইনস্টাগ্রাম আইডিতে সম্প্রতি একটি স্ট্যাটাস শেয়ার করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। যেখানে তিনি জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন বেলা ১১টায় ভক্তদের সুখবর দেবেন তিনি। কিন্তু ভালো খবরটা কী, তা জানাননি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা